মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন এর উপকারিতা
বর্তমান সময়ে ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ পণ্যের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।বিশেষ করে গোলাপজল ও গ্লিসারিনের সংমিশ্রণ দীর্ঘ সময় ধরেই ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে।
বাংলাদেশের খুব পরিচিত স্বনামধন্য প্রতিষ্ঠান স্কয়ারের অন্যতম স্কিনকেয়ার প্রোডাক্ট মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন এমন একটি পণ্য– যেটি শীতকালসহ সারা বছর যে কোন সময় ব্যবহারের জন্য উপযোগী।এটা মূলত ত্বকের আদ্রতা বজায় রাখতে, শুষ্কতা কমাতে এবং ত্বককে নরম করতে সহায়তা করে।যেহেতু স্কয়ার বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম এবং এই প্রতিষ্ঠানটির সকল প্রোডাক্ট দেশেই উৎপাদিত হওয়াই সকল দেশীয় পণ্য কমদামে সহজলভ্য এবং দৈনন্দিন স্কিন কেয়ার রুটিনে এটার ব্যবহার বেশ জনপ্রিয়।পেইজ সূচিপত্রঃ মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন এর উপকারিতা
- মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন এর উপকারিতা
- ত্বকের শুষ্কতা কমাতে সহায়ক
- ত্বককে নরম ও মসৃণ রাখাই সহায়ক
- ত্বকের সতেজতা বৃদ্ধিতে সহায়ক
- শীতকালে ত্বকের যত্নে উপকারী
- ঠোঁটের শুষ্কতা কমাতে উপযোগী
- রুক্ষ ত্বককে কোমল বা মসৃণ করে
- কম দামে সহজলভ্য একটি পণ্য
- দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে ব্যবহারযোগ্য
- বিভিন্ন ধরনের ত্বকের ক্ষেত্রে উপকারী
- উপসংহার
মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন এর উপকারিতা
গ্লিসারিন ও গোলাপজল এই দুটি উপাদানই ত্বকের জন্য চমৎকার কাজ করে থাকে। এই দুটি উপাদান একসাথে ব্যবহারের ফলে ত্বক আদ্র ও সতেজ থাকবে দীর্ঘক্ষণ।মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন মূলত শুষ্ক ত্বকের যত্নে অধিক ব্যবহৃত হলেও অনেকেই এটি প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনের অংশ হিসেবে ব্যবহার করছেন।বিশেষ করে শীতকালে ত্বক ফেটে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া কিংবা ঠোঁট শুকিয়ে যাওয়ার মত সমস্যা সমাধানে এটি অনেকটাই উপকারী। এছাড়াও ত্বককে মসৃণ রাখতে, ফ্রেশ অনুভূতি দিতে এবং আদ্রতা ধরে রাখতে এই পণ্যটি সকলের নিকট বেশ জনপ্রিয়।
ত্বকের শুষ্কতা কমাতে সহায়ক
গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে দীর্ঘ সময় অব্দি।এটা বাতাস থেকে আদ্রতা টেনে এনে ত্বকের ওপর ধরে রাখার চেষ্টা করে ।দ্রুত আর্দ্রতা টানতে পারায় খুব অল্প সময়ের মধ্যেই ফলাফল নজরে পড়ে।ফলে দ্রুত ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক খানি কমে যায়।বিশেষ করে শীতকালে যখন ত্বক রুক্ষ হয়ে ফেটে যেতে শুরু করে তখন অনেকেই মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন ব্যবহার করে থাকেন। কেননা এটা ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে বেশ সক্ষম।
ত্বককে নরম ও মসৃণ রাখাই সহায়ক
গ্লিসারিন ত্বকের অমসৃণ অংশে ব্যবহার করা যায় নিশ্চিন্তে।আপনার শরীরের যে সকল অংশে খসখসে ভাব দেখা দিবে সেই সকল অংশে মেরিল গ্লিসারিনটি ব্যবহার করবেন। অনেক সময় আবহাওয়ার পরিবর্তন, ধুলাবালি বা রোদের কারণে ত্বক খসখসে বা অমসৃণ হয়ে থাকে।নিয়মিত ত্বকের যত্ন না নিলে ত্বক প্রাণহীন হয়ে যায়। আমার সকলেই চাই আমাদের ত্বক সুন্দর দেখাক। এজন্য প্রয়োজন রোজ ওয়াটার ও গ্লিসারিনের সংমিশ্রণে তৈরি স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা ত্বককে অনেকটা নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। বিশেষ করে রাতে ব্যবহার করলে সকালে অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক বেশি সতেজ অনুভূত হয়।
আরও পড়ুনঃ ত্বকের শুষ্কতা দূর করতে ঘরোয়া কার্যকর কিছু উপায়
ত্বকের সতেজতা বৃদ্ধিতে সহায়ক
গোলাপ জলের হালকা সুগন্ধ অনেককেই মুগ্ধ করে।মুখ ধোয়ার পর সামান্য পরিমাণে ব্যবহার করলে ত্বকে ফ্রেশ অনুভূতির সৃষ্টি হয়।গরমের দিনে বাইরে থেকে ফিরে এটা ব্যবহার করলে অনেকটা স্বস্তি অনুভূত হয়। মজার ব্যাপার হল অনেক প্রসাধনীতেই কমবেশি গ্লিসারিন ও গোলাপজলের অস্তিত্ব থাকে যা আপনি জানেনও না। এজন্য এটা শুধু ময়েশ্চারাইজিং নয় ত্বকে সতেজভাব আনতেও সহায়ক। ত্বকে ব্রণ থেকে শুরু করে যত ধরনের দাগ রয়েছে সেগুলো নিরাময়ে ব্যাপক সহায়ক এই মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন। সুতরাং বুঝতেই পারছেন এটার উপকারিতা কতটা।
শীতকালে ত্বকের যত্নে উপকারী
শীতকালে এমন একটা সময় যখন বাতাসে আদ্রতা কম থাকে আর এজন্য ত্বক দ্রুত শুকিয়ে যায়।সকলেরই তখন হাত–পা এবং ত্বকের বিভিন্ন অংশ খসখসে বা অমসৃণ হয়ে যায় কিংবা মুখে বা চেহারায় টানটান ভাব লক্ষ্য করা যায়।
ঠোঁটের শুষ্কতা কমাতে উপযোগী
শুধু ত্বক নয় ত্বকের যত্নের পাশাপাশি ঠোঁটের যত্নেও মেরিল গ্লিসারিনটি ব্যবহার করা হয়।শুষ্ক আবহাওয়ায় ঠোঁট ফাটলে অল্প পরিমাণে ব্যবহার করলেই ঠোঁট কিছুটা নরম হয়ে যায়।তবে অতিরিক্ত ব্যবহার না করাই উত্তম, প্রয়োজনে রাতে ব্যবহার করতে পারেন এতে উপকারিতা পাওয়া যাবে অন্যান্য সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সমান।
আরও পড়ুনঃ শীতকালে ঠোঁট ফাটা কমাতে কি করবেন
রুক্ষ ত্বককে কোমল বা মসৃণ করে
ধুলাবালি, রোদ কিংবা অপর্যাপ্ত যত্নের কারণে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা কমে যায়। গ্লিসারিন ত্বকে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করাই রুক্ষ ভাবটা ধীরে ধীরে কমে যায়।নিয়মিত পরিষ্কার ত্বকে ব্যবহার করলে ত্বক মসৃণ অনুভূত হবে এই বিষয়ে কোন সন্দেহ নেই।মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন এর একদম রেডি টু ইউজ ফর্মুলা ত্বককে রাখবে গোলাপের মতো উজ্জ্বল ও মসৃণ।এছাড়াও পানি মেশানোর বাড়তি কোন ঝামেলাও নেই।আবার স্প্রে প্যাকে পাওয়া যায় বলে ব্যবহার করা অনেক সহজ।তাই ত্বকে গোলাপের মতো উজ্জ্বলতা ধরে রাখতে আজ থেকেই ব্যবহার করতে পারেন মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন।
রুক্ষ ত্বককে কোমল বা মসৃণ করে
অনেক স্কিন কেয়ার পণ্য ব্যবহারের জন্য আলাদা নিয়ম মানতে হয়। কিন্তু মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন সহজেই ব্যবহার উপযোগী।মুখ পরিষ্কার করার পর কয়েক ফোঁটা হাতে নিয়ে আলতোভাবে ত্বকে লাগালেই হবে।তবে কেউ কেউ আবার তুলা ব্যবহার করে এটা লাগান।যদিও এটা তোকে লাগানোর সুনির্দিষ্ট নিয়ম নেই। আপনাকে শুধু ত্বকের পরিচ্ছন্নতা নিশ্চিত করে ব্যবহার করতে হবে।
কম দামে সহজলভ্য একটি পণ্য
বর্তমানে বাজারে অনেক স্ক্রিনকেয়ার পণ্যের দাম তুলনামূলক অনেক বেশি।তবে মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন বাংলাদেশি প্রোডাক্ট হওয়াই কম দামে পাওয়া যাচ্ছে এবং অনেকেই এটি ব্যবহার করতে স্বাচ্ছন্দবোধ করছেন। বাংলাদেশের বিভিন্ন দোকান সুপার শপ ও কসমেটিক্স স্টরে এটি সহজলভ্য।
দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে ব্যবহারযোগ্য
প্রতিদিন কিছু অল্প সময় নিয়ে ত্বকের যত্ন নিলে ত্বক দীর্ঘ সময় ভালো রাখা সম্ভব। মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন সহজেই দৈনন্দিন রুটিনে যুক্ত করা যায়।
বিভিন্ন ধরনের ত্বকের ক্ষেত্রে উপকারী
শুষ্ক ত্বকের জন্য এটি বেশি ব্যবহৃত হলেও অনেকেই স্বাভাবিক ত্বকেও ব্যবহার করে থাকেন। তবে যাদের ত্বক অতিরিক্ত সেনসিটিভ তারা আগে অল্প পরিমাণ ব্যবহার করে পরীক্ষা করে নিবেন।যদি সমস্যা না হয়ে থাকে তাহলে ব্যবহার করতে পারবেন। কারণ সব ধরনের ত্বকে একই রকম ফল পাওয়া সম্ভব নয় এটা স্বাভাবিক।
ব্যবহারের সঠিক নিয়মসমূহ
- প্রথমে মুখ পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন
- পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে ভালো করে শুকিয়ে নিন
- আলতোভাবে মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন মুখ বা ত্বকে লাগিয়ে নিন
- চোখের ভেতরে যেন না যায় সেদিকে খেয়াল রাখুন
- অতিরিক্ত ব্যবহার না করাই উত্তম
ব্যবহারের সময় কিছু সতর্কতা:
- এলার্জি থাকলে আগে পরীক্ষা করে নিশ্চিত হন
- যাদের ত্বক খুবই সংবেদনশীল তারা আগে থেকে অল্প ব্যবহার করে দেখে নিবেন।
- অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন
- অতিরিক্ত ব্যবহার করলে ত্বকে আঠালো ভাবের সৃষ্টি হতে পারে।
- সব সময় পরিষ্কার হাতে ব্যবহার করুন
- নোংরা হতে ব্যবহার করলে ত্বকে সমস্যা দেখা দিবে
- অবশ্যই মেয়াদ দেখে ব্যবহার করবেন
- মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার করা বা কেনা হতে বিরত থাকুন
উপসংহার
ত্বকের যত্নে সহজ ও পরিচিত একটি পণ্য মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন। ব্যাক্তিগত ব্যবহারের আলোকে যদি বলি, এই প্রোডাক্ট টি খুবই উপকারী।নিয়মিত ব্যবহার করলে এটা ভালো ফল দিবে। ত্বকের আদ্রতা ধরে রাখতে, শুষ্কতা কমাতে এবং ত্বককে কিছুটা নরম রাখতে সহায়তা করে থাকে।
তবে যে কোন স্কিন কেয়ার পণ্যের মতো এটিও নিজের ত্বকের ধরন বুঝে ব্যবহার করা উচিত।নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও সঠিক স্কিন কেয়ার রুটিনের পাশাপাশি ব্যবহার করলে এটি ত্বকের যত্নে উপকারী একটি পণ্য হবে।



ইনফোব্লেন্ড বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url