খালি পেটে খেজুর খাওয়া ভালো নাকি খারাপ

 খালি পেটে খেজুর খাওয়া ভালো নাকি খারাপ —  এই প্রশ্নটা অনেকেরই মনে আসে, বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন এবং প্রতিদিনের খাদ্য তালিকায় প্রাকৃতিক খাবার রাখতে চান। খেজুর শুধু একটি মিষ্টি ফল নয়, এটি হাজার বছর ধরে মানুষের খাদ্য তালিকায় একটি বিশেষ স্থান দখল করে আছে।

মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়া পর্যন্ত — খেজুরকে বলা হয় “প্রাকৃতিক ক্যান্ডি”। কিন্তু এই ফলটি সঠিক সময় না খেলে সুফলের বদলে কুফলও হতে পারে। তাই আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে জানবো — সকালে উঠে খালি পেটে খেজুর খেলে আসলে কি হয়, শরীরে কি ধরনের পরিবর্তন আসে এবং কাদের জন্য এটি উপকারী আর কাদের জন্য একটু সতর্কতা প্রয়োজন।

পেইজ সুচিপত্রঃ খালি পেটে খেজুর খাওয়া ভালো নাকি খারাপ

খালি পেটে খেজুর খাওয়া ভালো নাকি খারাপ — আসল সত্যটা কি? 

খালি পেটে খেজুর খাওয়া ভালো না কি খারাপ এই প্রশ্নের উত্তর একটু গভীরে যেয়ে বুঝতে হবে। সহজ কথায় বলতে গেলে বেশিরভাগ সুস্থ মানুষের জন্য সকালে খালি পেটে ২ থেকে ৩ খেজুর খাওয়া বেশ উপকারী। কিন্তু উপকারী মানেই সবার জন্য সেটা সমান নয়। কারো শরীরের ধরন, রোগ, বয়স ও জীবনযাত্রার ধরন অনুযায়ী ফলাফল আলাদা হতে পারে। 

খেজুরে আছে প্রাকৃতিক চিনি (ফ্রুকটোজ ও গ্লুকোজ), ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি-৬, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো খালি পেটে শরীরে প্রবেশ করলে দ্রুত শোষিত হয় এবং তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। এটি অনেকটা শরীরের মর্নিং বুস্টারের কাজ করে। 

একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা আরো স্পষ্ট হবে, ধরুন রাফিয়া নামের একজন গৃহিণী সকালে উঠে চা বা নাস্তার আগে প্রতিদিন দুইটি করে খেজুর খাওয়া শুরু করলেন। কিছুদিনের মধ্যে তিনি লক্ষ্য করলেন সকালে আগের মতো ক্লান্তি লাগছে না, হজম শক্তি ভালো হয়েছে, এবং দুপুরের আগে অতিরিক্ত খিদে পাচ্ছে না। এই অভিজ্ঞতাটি অনেক মানুষেরই, যারা নিয়মিত খালি পেটে খেজুর খান। 

খেজুরের পুষ্টিগুণ — কেন এটি এত বিশেষ?

খেজুর কে পুষ্টির ভান্ডার বলা হলে মোটেও অতিশয়োক্তি হয় না। প্রতি ১০০ গ্রাম খেজুরে থাকে:

  • ক্যালরি: প্রায় ২৭৭ কিলোক্যালরি
  • কার্বোহাইড্রেট: ৭৫ গ্রাম (বেশিরভাগই প্রাকৃতিক চিনি)
  • ফাইবার: ৬-৭ গ্রাম
  • প্রোটিন: ১.৮ গ্রাম
  • পটাশিয়াম: ৬৯৬ মিলিগ্রাম
  • ম্যাগনেশিয়াম: ৫৪ মিলিগ্রাম 
  • আয়রন: ০.৯ মিলিগ্রাম 
  • ভিটামিন বি-৬: ০.২ মিলিগ্রাম
  • ক্যালসিয়াম: ৬৪ মিলিগ্রাম 

এই পুষ্টি উপাদানগুলো মিলিয়ে খেজুর একটি সম্পূর্ণ প্রাকৃতিক শক্তির উৎস হয়ে ওঠে। বিশেষত, যখন আপনি রাতে না খেয়ে ঘুমিয়ে ওঠেন তখন শরীরে শক্তির মাত্রা কম থাকে। এই অবস্থায়ই খেজুরের প্রাকৃতিক গ্লুকোজ খুব দ্রুত রক্তে মিশে যায় এবং মস্তিষ্ক ও পেশিতে তাৎক্ষণিক শক্তি পৌঁছে দেয়। 

এছাড়াও খেজুরে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে, এটি অনেকটা “স্লো রিলিজ এনার্জি” -এর মতে কাজ করে।

আরও পড়ুনঃ খেজুর ভিজিয়ে খাওয়ার উপকারিতা — কেন রাতে ভিজিয়ে সকালে খাওয়া ভালো?

খালি পেটে খেজুর খেলে যেসব উপকার পাওয়া যায়

সকালে খালি পেটে খেজুর খাওয়ার বেশ কিছু সুনির্দিষ্ট উপকার আছে, যা বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত। চলুন, একটু বিস্তারিতভাবে এই সম্পর্কে জেনে নিই।

১. তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি 

সকালে ঘুম থেকে উঠলে শরীরে গ্লুকোজের মাত্রা কম থাকে কারণ রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকা হয়। এই সময় খেজুরের প্রাকৃতিক চিনি শরীরে প্রবেশ করে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই শক্তি সরবরাহ করতে শুরু করে। ফলে সকালে ক্লান্তি ও  ঝিমানোভাব দূর হয়। 

ধরুন, সকালে অফিসে যাওয়ার আগে নাস্তা বানানোর সময় পাওয়া যায় না। এই অবস্থায় মাত্র ২-৩ টি খেজুর খেলে পরের ১-২ ঘন্টা শরীরে একটি ভালো এনার্জি লেভেল বজায় থাকে। 

২. হজম শক্তি উন্নত হয় 

খেজুরে থাকা দ্রবণীয় ফাইবার পেটের ভেতরের উপকারি ব্যাকটেরিয়াদের (প্রোবায়োটিক ব্যাকটেরিয়া) খাবার সরবরাহ করে। এটি  অন্ত্রের কার্যক্ষমতা বাড়ায়। যারা নিয়মিত কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তারা সকালে খালি পেটে খেজুর খেলে ধীরে ধীরে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 

৩. রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে 

যারা আইরনের অভাবজনিত রক্তস্বল্পতায় ভোগেন তাদের জন্য খেজুর একটি দারুণ প্রাকৃতিক সমাধান। খালি পেটে খেজুর খেলে আয়রন দ্রুত শোষিত হয় কারণ তখন পেটে অন্য কোন খাবার না থাকাই শোষণ প্রক্রিয়ায় কোনো বাধা থাকে না।

বিশেষত গর্ভবতী নারী বা মাসিকের সময় যারা দুর্বলতা অনুভব করেন তাদের জন্য সকালে খালি পেটে খেজুর খাওয়া বেশি উপকারী। 

৪. হৃদযন্ত্রের সুরক্ষা  

খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রক্তনালীকে শিথিল রাখে এবং হৃদযন্ত্রের উপর চাপ কমায়। নিয়মিত খেজুর খাওয়া হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। 

৫. মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি 

খেজুরে থাকা ভিটামিন বি-৬ মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে। এই নিউরোট্রান্সমিটারগুলো মেজাজ, স্মৃতিশক্তি ও মনোযোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকালে খালি পেটে খেজুর খেলে মস্তিষ্ক সারাদিন একটু বেশিই সক্রিয় থাকে। 

ছাত্র-ছাত্রীদের জন্য পরীক্ষার আগের দিন ও পরীক্ষার সকালে খেজুর খাওয়া বেশ কার্যকর বলে অনেকে তাদের অভিজ্ঞতা থেকে জানান।

৬. ত্বক ও চুলের যত্ন 

খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বকের কোষের ক্ষতি মেরামত করে। নিয়মিত খালি পেটে খেজুর খেলে ত্বকে বয়সের ছাপ দেরিতে পড়ে, চেহারায় একটি স্বাস্থ্যকর উজ্জ্বলতা আছে এবং চুল পড়ার সমস্যাও কমে। 

সকালে খালি পেটে খেজুর খেলে কি ওজন কমে?

এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। উত্তর হলো — সরাসরি ওজন কমানো খেজুরের কাজ নয় কিন্তু এটি ওজন নিয়ন্ত্রণে পরোক্ষভাবে সাহায্য করে। 

খালি পেটে খেজুর খেলে ফাইবারের কারণে পেট অনেকক্ষণ ভরা থাকে। ফলে সকালের নাস্তায় বা দুপুরের খাবার আপনি কম খান। এভাবে মোট ক্যালরি গ্রহণ কমে, যা ওজন নিয়ন্ত্রণের সাহায্য করে। 

তবে মনে রাখবেন খেজুরে ক্যালরি কিন্তু বেশি। তাই যারা কঠোরভাবে ওজন কমাতে চান তারা একসঙ্গে বেশি খেজুর না খেয়ে ২-৩টির বেশি না খাওয়াই ভালো। প্রতিটি খেজুরে গড়ে ২০-২৫ ক্যালরি থাকে।

রমজানে খালি পেটে খেজুর দিয়ে ইফতার — বৈজ্ঞানিক ব্যাখ্যা 

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙার একটি ধর্মীয় প্রথা রয়েছে। কিন্তু বিজ্ঞানও এই প্রথাকে সমর্থন করে। 

সারাদিন না খেয়ে থাকার পর শরীরে শর্করার মাত্রা একেবারে কমে যায়। এই অবস্থায় খেজুর খেলে:

  • রক্তে গ্লুকোজ দ্রুত স্বাভাবিক হয়
  • মাথা ঘোরা বা দুর্বলতা কমে 
  • পেট হঠাৎ বেশি খাবারের জন্য প্রস্তুত হয় 
  • হজম প্রক্রিয়ার সহজে চালু হয় 

এই কারণেই দীর্ঘ উপবাসের পর খেজুর দিয়ে ইফতার করাটা শুধু ধর্মীয়ভাবেই নয় শারীরিকভাবেও সবচেয়ে উপযুক্ত পদ্ধতি। 

খালি পেটে খেজুর খাওয়ার ক্ষতিকর দিক — কাদের সাবধান থাকা উচিত?

যদিও বেশিরভাগ মানুষের জন্য খেজুর উপকারী তবুও কিছু ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন। চলেন জেনে নেই কাদের সাবধান থাকা উচিত। 

ডায়াবেটিস রোগীরা

খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স মাঝারি(৪২-৬২), তবে এতে প্রাকৃতিক চীনের পরিমাণ বেশি। তাই ডায়াবেটিস রোগীদের খালি পেটে খেজুর খাওয়া উচিত নয় কারণ তখন রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীরা যদি খেজুর খেতে চান তাহলে অন্য খাবারের সঙ্গে মিলিয়ে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। 

যাদের ফ্রুকটোজ অসহিষ্ণুতা আছে

কিছু মানুষের শরীর ফ্রুকটোজ ঠিকমতো হজম করতে পারেনা। এদের ক্ষেত্রে খেজুর খেলে পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়া হতে পারে। 

যারা ওজন কমাতে চান 

খেজুরে ক্যালরি বেশি তাই যারা কঠোর ডাইটে আছেন তারা খালি পেটে বেশি না খেয়ে দিনে মাত্র ২-৩টি খেজুর খাওয়ায়  নিরাপদ। 

কিডনির সমস্যায় যারা ভুগছেন

খেজুরে প্রচুর পটাশিয়াম আছে যা সুস্থ মানুষের জন্য ভালো হলেও কিডনির সমস্যা থাকলে পটাশিয়াম বেশি জমা হওয়াটা বিপদজনক হতে পারে। তাই কিডনি রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি খেজুর না খাওয়াই ভালো। 

শিশুদের ক্ষেত্রে 

ছোট শিশুদের খালি পেটে মিষ্টি ফল খাওয়ালে পেটে অস্বস্তি হতে পারে। তাই শিশুদের খেজুর অন্য খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়াই ভালো। 

আরও পড়ুনঃ খেজুর ও দুধ খাওয়ার উপকারিতা — শক্তি, হাড় ও স্বাস্থ্যের জন্য কতটা কার্যকর?

সকালে খালি পেটে খেজুর খাওয়ার সেরা পদ্ধতি

শুধু খেজুর খাওয়ায় নয়, কিভাবে খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। এখানে কিছু কার্যকর পদ্ধতি দেওয়া হলো:

পদ্ধতি ১: সকালে উঠেই দুই-তিনটি খেজুর সরাসরি খান, তারপর এক গ্লাস পানি পান করুন। এটি সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি। 

পদ্ধতি ২: রাতে দুই তিনটি খেজুর পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে সেই পানিসহ খেজুরগুলো খান। ভেজানো খেজুরের ফাইবার আরো নরম হয় এবং হজম আরও সহজ হয়। বিশেষত যাদের হজমে সমস্যা আছে তাদের জন্য এই পদ্ধতি বেশি উপকারী। 

পদ্ধতি ৩: গরম দুধের সঙ্গে খেজুর একসঙ্গে খেলে প্রোটিন কার্বোহাইড্রেট এর একটি চমৎকার সমন্বয় তৈরি হয়। এটি শক্তিবর্ধক এবং হারের জন্যও ভালো। 

পদ্ধতি ৪:খেজুরের সঙ্গে ২-৩টি আখরোট বা বাদাম খেলে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও শর্করার একটি পূর্ণাঙ্গ সকালের নাস্তা হয়ে যায়। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। 

পরিমাণের বিষয়ে পরামর্শ:

  • সকালে খালি পেটে ২-৩টির বেশি খেজুর না খাওয়ায় উত্তম।
  • দিনে ৪-৬টি খেজুর একজন সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য যথেষ্ট। 
  • শিশুদের জন্য ১-২ টি খেজুর যথেষ্ট। 

খেজুর বনাম অন্যান্য সকালের নাস্তা — তুলনামূলক আলোচনা 

অনেকেই জানতে চান খালি পেটে কলা খাওয়া ভালো নাকি খেজুর? বা আপেলের চেয়ে খেজুর কতটা ভালো? চলুন একটু তুলনা করি:

খাবার সুবিধা অসুবিধা
খেজুর দ্রুত এনার্জি,ফাইবার,আয়রন বেশি ক্যালরি বেশি,ডায়াবেটিস রোগিদের জন্য সতর্কতা দরকার
কলা পটাশিয়াম বেশি, সহজলভ্য খালি পেটে এসিডিটি হতে পারে
আপেল পেকটিন ফাইবার ভালো, লো ক্যালরি সরাসরি এনার্জি দেয় না
বাদাম প্রোটিন ও ফ্যাট ভালো হজম একটু ধিরে হয়
এই তুলনা থেকে বোঝা যায়, খেজুর দ্রুত শক্তি ও পুষ্টি উভয়ের জন্য সকালের নাস্তার তালিকায় একটি চমৎকার পছন্দ। 

খালি পেটে খেজুর খেলে কি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হয়?

এটি একটি খুব সাধারণ প্রশ্ন। উত্তর হলো — না, সাধারণত খেজুর খেলে গ্যাস্ট্রিক হয় না। বরং এটি পেটের অম্লতা কমাতে সাহায্য করে। 

খেজুর একটি ক্ষারীয় (alkaline) খাবার। এর মানে হলো, এটি পেটের অতিরিক্ত অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করে। তাই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের জন্য সকালে খালি পেটে এক থেকে দুইটি খেজুর খাওয়া বরং উপকারী। 

তবে যদি কেউ একসঙ্গে অনেক বেশি খেজুর খায় (৬-৭টির বেশি), তাহলে ফাইবারের আধিক্যে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হতে পারে। তাই পরিমিত পরিমাণই হলো সঠিক পথ। 

সকালে খালি পেটে কয়টি খেজুর খাওয়া উচিত?

এই প্রশ্নটি অনেকের মনেই থাকে। সকালে খালি পেটে কয়টি খেজুর খাওয়া উচিত তার কোন একক উত্তর নেই, কারণ এটি নির্ভর করে ব্যক্তির বয়স, ওজন, শারীরিক অবস্থা ও লক্ষ্যের ওপর।  তবে সাধারণ গাইডলাইন হিসেবে:
  • সুস্থ ও প্রাপ্তবয়স্ক: ২-৩টি খেজুর সকালের খালি পেটে
  • গর্ভবতী নারী: ৩-৪টি (ডাক্তারের পরামর্শ নিয়ে)
  • শিশু(৫+ বছর): ১-২টি
  • বয়স্ক মানুষ: ২টি, তবে অন্য ওষুধ খেলে ডাক্তারের পরামর্শ নিন। 
  • ডায়াবেটিস রোগী: খালি পেটে না খাওয়াই ভালো, খেলে খাবারের সঙ্গে ১টি। 
সকালে খালি পেটে কয়টি খেজুর খাওয়া উচিত প্রশ্নের সারাংশ হলো — বেশিরভাগ মানুষের জন্য দিনে ২-৩টি খেজুর সকালে খালি পেটে খাওয়াটাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর। 

দীর্ঘমেয়াদে নিয়মিত খেজুর খাওয়ার উপকারিতা 

শুধু সকালে খালি পেটে নয়, দীর্ঘ মেয়াদে নিয়মিত খেজুর খেলে কিছু চমৎকার পরিবর্তন দেখা যায়:

হার মজবুত হয়: খেজুরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকে যা হারের ঘনত্ব বাড়ায়। বিশেষত মেনোপজের পর নারীদের অস্টিওপোরোসিস প্রতিরোধে খেজুর সহায়ক।

যৌন স্বাস্থ্য: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খেজুরে থাকার জিংক ও অ্যামিনো এসিড পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করতে পারে। 
গর্ভাবস্থায় উপকারী: গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থার শেষ মাসগুলোতে নিয়মিত খেজুর খেলে প্রসব সহজ হওয়ার সম্ভাবনা বাড়ে কারণ এতে অক্সিটোসিন রিসেপটর সক্রিয় হওয়ার উপাদান থাকে। 

ক্যান্সার প্রতিরোধের সহায়ক: খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিক্যালের ক্ষতি কমায় যা ক্যান্সারের কোষ তৈরির প্রক্রিয়াকে বাধা দিতে পারে।

মানসিক স্বাস্থ্য: খেজুরে ট্রিপটোফান  নামক একটি এমিনো অ্যাসিড থাকে যা সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। সেরোটোনিন হলো হ্যাপি হরমোন যা মনকে প্রফুল্ল রাখে এবং বিষন্নতা কমায়। 

খেজুর কেনার ও সংরক্ষণের সঠিক পদ্ধতি

খেজুর কেনার সময় যা যা দেখবেন:
  • খেজুর যেন মসৃণ ও চকচকে দেখায় 
  • অতিরিক্ত শুকনো বা গুড়া উঠছে এমন খেজুর এড়িয়ে চলুন 
  • পোকায় কাটা বা কালচে দাগযুক্ত খেজুর নেবেন না 
  • মাজহুল, মেডজুল বা বারহি জাতের খেজুর সবচেয়ে পুষ্টিকর। 

সংরক্ষণের সঠিক উপায়:
  • ফ্রিজে রাখলে ৬ থেকে ১২ মাস পর্যন্ত খেজুর ভালো থাকে 
  • ঘরের তাপমাত্রার এয়ারটাইট পাত্রে ১-২ মাস ভালো থাকে
  • ফ্রিজে রাখা খেজুর একটু শক্ত হয়ে যায়, ব্যবহারের আগে কিছুক্ষণ ঘরের তাপমাত্রায় রাখুন। 

আরও পড়ুনঃ মেডজুল খেজুরের উপকারিতা — সাধারণ খেজুরের তুলনায় কেন এটি বেশি জনপ্রিয়?

বাস্তব অভিজ্ঞতা —  যারা নিয়মিত খালি পেটে খেজুর খান তাদের কথা

শুধু বৈজ্ঞানিক তথ্য নয়, বাস্তব মানুষের অভিজ্ঞতা থেকেও জানা যায় খালি পেটে খেজুর খাওয়া কতটা কার্যকর:
ঢাকার অধিবাসী সামীন সাহেব জানান, সে খুবই রক্তস্বল্পতাই ভুগতেন। ডাক্তার তাকে রোজ সকালে ৩টা করে খেজুর খাওয়া পরামর্শ দিলে তিনি উক্ত পরামর্শটি যথাযথভাবে মান্য করেন  এবং মাত্র দুই মাসের মধ্যে  হিমোগ্লোবিন স্বাভাবিক হয়ে যায়। 

চট্টগ্রামের অধিবাসী রাকিব সাহেবের বক্তব্য: আমি নিয়মিত সকালে জিমে যাই। আগে খালি পেটে জিম করতাম অনেক দুর্বল লাগতো। এখন জিমের আগে দুইটা খেজুর আর একগ্লাস পানি খাই, একদম ফ্রেশ অনুভূত হয়। 

রাজশাহীর অধিবাসী নাসরিন, তার কোষ্ঠকাঠিনের সমস্যা ছিল বছরের পর বছর। এই সমস্যাটা দূর করতে তিনি অনেক ইন্টারনেট ব্রাউজ করে খেজুরের উপকারিতা সম্পর্কে জানতে পারেন। তিনি উদ্যোগ নিলেন রাতে খেজুর ভিজিয়ে সকালে  খাবেন এবং সেই ভাবেই তিনি নিয়মিতভাবে খেজুর খেতে লাগলেন, এক সপ্তাহের মধ্যেই তিনি পার্থক্যটা বুঝতে পারলেন। 

শেষ কথা: খালি পেটে খেজুর খাওয়া ভালো নাকি খারাপ

শেষ কথাঃ লেখকের মন্তব্য

খালি পেটে খেজুর খাওয়া ভালো নাকি খারাপ — এই প্রশ্নের উত্তরে বলা যায় সুস্থ ও স্বাভাবিক মানুষের জন্য সকালে খালি পেটে দুই থেকে তিনটি খেজুর খাওয়া নিঃসন্দেহে উপকারী। এটি শক্তি দেয়, হজম ভালো হয়, রক্তস্বল্পতা দূর করে এবং হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে। তবে ডায়াবেটিস রোগী, কিডনির সমস্যায় আক্রান্ত বা যাদের কোনো বিশেষ স্বাস্থ্য সমস্যা আছে তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।

প্রকৃতি আমাদের যা দিয়েছে তা সঠিকভাবে ব্যবহার করলেই সর্বোচ্চ উপকার পাওয়া যায়। খেজুর সেই প্রকৃতির দেওয়া অসাধারণ উপহার গুলোর মধ্যে অন্যতম একটি। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র দুই থেকে তিনটি খেজুর দিয়ে আপনার দিনটা শুরু করুন, দেখবেন শরীর ও মন দুটোই ভালো থাকবে। মনে রাখবেন সুস্বাস্থ্যের পথে ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন এনে দেয়।
[এই আর্টিকেলটি সাধারণ স্বাস্থ্য তথ্যের জন্য লেখা হয়েছে। যেকোনো বিশেষ স্বাস্থ্য সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফোব্লেন্ড বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url