অরিজিনাল অলিভ অয়েল চেনার উপায়
অরিজিনাল অলিভ অয়েল চেনার উপায় জানাটা আজকের দিনে যেকোনো সচেতন ভোক্তার জন্য অত্যন্ত জরুরী একটি বিষয় হয়ে উঠেছে। বাজারে এত এত ব্র্যান্ড, এত রকমের মোড়ক, এত চটকদার বিজ্ঞাপন —এর মাঝে আসল অলিভ অয়েল খুঁজে বের করা সত্যিই কঠিন হয়ে পড়েছে। সামান্য ভুলেই কিন্তু আপনি টাকা দিয়ে নকল বা ভেজাল তেল কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন,আর ভাবছেন স্বাস্থ্যকর জীবনযাপন করছেন। কিন্তু আসলে হচ্ছে উল্টোটা।
অলিভ অয়েল বা জলপাই তেলের কথা শুনলেই আমাদের মাথায় আসে সুস্বাস্থ্যতা, হৃদরোগ
প্রতিরোধ, ত্বকের যত্ন আর রান্নায় বিশেষ স্বাদ। কিন্তু এই উপকারগুলো তখনই পাবেন
যখন আপনি সত্যিকারের খাঁটি অলিভ অয়েল ব্যবহার করবেন। একটু ভেবে দেখুন, আপনি মাসে
হয়তো ৮০০ থেকে ১৫০০ টাকা খরচ করছেন একটি বোতল তেলের জন্য। সেই তেলটা যদি আসল না
হয় তাহলে শুধু টাকাই নষ্ট হচ্ছে না বরং ভেজাল তেল খেয়ে বা ব্যবহার করে শরীরেরও
ক্ষতি হচ্ছে।আজকের এই আর্টিকেলে আমি আপনাকে এমন কিছু সহজ কিন্তু কার্যকর পদ্ধতি
শেখাবো যেগুলো ব্যবহার করে আপনি ঘরে বসেই বুঝতে পারবেন আপনার হাতে থাকা বোতলটিতে
আসল তেল আছে কিনা।
পেইজ সূচিপত্রঃ অরিজিনাল অলিভ অয়েল চেনার উপায়
- অরিজিনাল অলিভ অয়েল চেনার উপায় — কেন এটা এতো গুরুত্বপূর্ণ?
- লেবেল বা প্যাকেজিং দেখে অলিভ অয়েল যাচাই করুন
- রং ও গন্ধ দেখে যাচাই করার পদ্ধতি
- ঠান্ডা পরীক্ষা — ফ্রিজ টেস্ট কতটা নির্ভরযোগ্য?
- অলিভ অয়েলের বিভিন্ন ধরণ ও তাদের পার্থক্য
- বিভিন্ন ধরনের অলিভ অয়েলের পার্থক্য এক নজরে
- অলিভ অয়েলের স্বাস্থ্য উপকারিতা এবং আসল তেলের প্রয়োজনীয়তা
- বিশ্বস্ত ব্রান্ড চেনা এবং কোথায় থেকে কিনবেন
- নকল অলিভ অয়েলের সাধারণ লক্ষণ
- সাধারণ ভুল যা আমরা প্রায়ই করি
- শেষ কথা: অরিজিনাল অলিভ অয়েল চেনার উপায়
অরিজিনাল অলিভ অয়েল চেনার উপায় — কেন এটা এতো গুরুত্বপূর্ণ?
অরিজিনাল অলিভ অয়েল চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানার আগে একটু বুঝে নেওয়া
দরকার কেন বাজারে এত নকল তেল ছড়িয়ে পড়েছে এবং কেন এটা আমাদের জন্য এতে বড়
সমস্যা।
অলিভ অয়েল বিশ্বের অন্যতম দামী ভোজ্য তেল। গ্রিস, ইতালি, স্পেন — এই দেশগুলোতে
এটি উৎপাদিত হয় এবং এক লিটার ভালো মানের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এর দাম
অনেক সময় ১৫ থেকে ৩০ মার্কিন ডলার পর্যন্ত হয়। এই দামের কারণেই অসাধু
ব্যবসায়ীরা সস্তা তেল মিশিয়ে বা পুরোপুরি নকল তেল তৈরি করে বাজারে সরবরাহ
করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটির নানা গবেষণায় দেখা
গেছে যে, বাজারে বিক্রি হওয়া অলিভ অয়েলের একটি বড় অংশই হয় মিশ্রিত আর নয়তো
ভেজাল। University of California, Davis-এর একটি গবেষণায় দেখা গেছে, পরিক্ষিত ৬৯%
“এক্সট্রা ভার্জিন” অলিভ অয়েলই আসলে সেই মানের ছিল না।
বাংলাদেশ ও ভারতের বাজারে পরিস্থিতি আরও জটিল। এখানে অনেক সময় সস্তা
সানফ্লাওয়ার অয়েল, পাম্প ওয়েল বা সয়াবিন তেলকে অলিভয়েলের বোতলে ভরে বিক্রি
করা হয়। অনেক পণ্যে “অলিভ অয়েল ব্লেন্ড” লেখা থাকলেও ভোক্তারা না বুঝেই কিনে
ফেলেন।
কয়েকটি বাস্তব উদাহরণ:
- ঢাকায় একটি সুপারশপে দেখা গেছে, “ইম্পোর্টেড অলিভ অয়েল” লেভেল বা ট্যাগ লাগানো বোতলে আসলে স্থানীয় তেল মেশানো ছিল।
- ভারতীয় খাদ্য নিরাপত্তা সংক্রান্ত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সেখানকার বাজারের ৪৯% অলিভ অয়েলই ভেজাল ছিল।
- ইউরোপে এমনকি ইতালিতেও “Italian Extra Virgin” লেভেলে গ্রিক বা তিউনিশিয়ান তেল রিপ্যাক করে বিক্রি হওয়ার ঘটনা ধরা পড়েছে।
এইসব কারণেই অরিজিনাল অলিভ অয়েল চেনার সঠিক পদ্ধতি জানাটা আমাদের সকল সচেতন
নাগরিকদের জন্য অপরিহার্য।
আরও পড়ুনঃ অলিভ অয়েল দিয়ে মুখের যত্ন করার নিয়ম
লেবেল বা প্যাকেজিং দেখে অলিভ অয়েল যাচাই করুন
অনেকে মনে করেন যে, দামি প্যাকেজিং মানেই হলো পণ্যটা একদম পিওর কিন্তু এটা সব
সময় সত্যি নয়। তবে লেবেল পড়তে জানলে আপনি অনেকটাই বুঝতে পারবেন তেলটা আসলে
কতটা পিওর এবং বিশ্বস্ত।
লেভেলে কি কি খুঁজবেন?
- "Extra Virgin Olive Oil" (EVOO) — এটি হলো সর্বোচ্চ মানের অলিভ অয়েল। এটি কোন প্রকার রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়। এর অ্যাসিডিটি লেভেল ০.৮% এর কম হয়।
- "Virgin Olive Oil" — এটাও ভালো, তবে EVOO এর চেয়ে একটু নিচের মানের। এটার অ্যাসিডিটি ২% পর্যন্ত হতে পারে।
- "Olive Oil বা Pure Olive Oil" — এতে রিফাইন্ড ও ভার্জিন অয়েল মেশানো থাকে জন্য এটা নিম্নমানের হয়।
- "Olive Pomace Oil"— এটি অলিভের ছিবড়া থেকে রাসায়নিক ভাবে বের করা তেল যা স্বাস্থ্যের জন্য তুলনামূলকভাবে কম উপকারী।
লেভেলে আরো যা দেখবেন:
উৎপাদনের দেশ (Country of Origin) স্পষ্টভাবে লেখা আছে কিনা।
- হার্ভেস্ট তারিখ (Harvest Date) বা উৎপাদনের তারিখ আছে কিনা — আসল EVOO তে সাধারণত এটি থাকে।
- Expiry Date বা Best Before Date স্পষ্ট কিনা।
- PDO (Protected Designation of Origin) PGL (Protected Geographical Indication) সনদ আছে কিনা।
- কোনো স্বীকৃত সংস্থার ছিল আছে কিনা, যেমন: IOOC(International Olive Oil Council)
একটুও মনোযোগ দিলেই আপনি বুঝতে পারবেন কোন বোতলটি বিশ্বাসযোগ্য।
রং ও গন্ধ দেখে যাচাই করার পদ্ধতি
অনেকে ভাবেন, গাঢ় সবুজ রংয়ের তেলই সেরা। কিন্তু এটা সম্পূর্ণ সত্যি নয়। আসল
অলিভ অয়েলের রঙ এবং গন্ধ নির্ভর করে অলিভের জাত, পরিপক্কতা এবং উৎপাদনের সময়ের
উপর।
রঙ:
- আসল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের রং হালকা সোনালী হলুদ থেকে উজ্জ্বল সবুজ পর্যন্ত হতে পারে।
- নতুন ফসলের তেল সাধারণত বেশি সবুজ হয় এবং পুরনো তেল হলুদ বা সোনালী হয়।
- যদি তেলের রং একেবারে স্বচ্ছ পানির মত বা অত্যন্ত হালকা হয়, তাহলে সেটি রিফাইন্ড হওয়ার সম্ভাবনা বেশি।
- খুব বেশি উজ্জ্বল সবুজ রং কৃত্রিম রং যোগের ইঙ্গিত বহন করে।
গন্ধ:
আসল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের একটি নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ সুগন্ধ আছে। এটা
চেনার জন্য একটু তেল হাতের তালুতে নিন এবং হাত ঘষে গরম করুন তারপর গন্ধ
নিন।
- তাজা ঘাসের মতো সুগন্ধ(Grassy Smell)
- সামান্য ঝাঁঝালো বা মরিচের মত অনুভূতি (Peppery sensation)
- ফলের মত হালকা গন্ধ — কিছু ক্ষেত্রে আপেল বা আর্টিচোকের মতো
- সামান্য তেতো স্বাদ
যদি তাইলে কোন গন্ধই না থাকে বা গন্ধ হয় মোমের মতো, বাসি বা একেবারে তেল তেলে
তাহলে সেটা ভালো মানের নয়।
স্বাদ:
এক চামচ তেল সরাসরি মুখে নিন। ভালো EVOO তে আপনি অনুভব করবেন:
- প্রথমে হালকা মিষ্টি বা ফলের স্বাদ
- তারপর সামান্য তেতো ভাব
- গলায় একটু ঝাঁঝালো অনুভূতি — এটা অলিভ অয়েলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট "ওলিওক্যান্হাল" এর কারণে হয়।
যদি কেবল চর্বির মতো স্বাদ পান, কোনো বিশেষত্ব না থাকে তাহলে সেটি আসল EVOO নয়।
ঠান্ডা পরীক্ষা — ফ্রিজ টেস্ট কতটা নির্ভরযোগ্য?
অনলাইনে প্রচলিত একটি পরীক্ষা হল “ফ্রিজ টেস্ট”। এই পদ্ধতিতে বলা হয় যে
তেলের বোতল ফ্রিজে রাখলে যদি জমে যায় তাহলে সেটি আসল। কিন্তু এই পরীক্ষাটি কতটা
নির্ভরযোগ্য?
সত্যিটা হলো: অলিভ অয়েল ফ্রিজে জমে যাওয়া নির্ভর করে তাপমাত্রা এবং তেলের
ফ্যাটি অ্যাসিড কম্পোজিশনের ওপর। সব আসল অলিভ অয়েল একই তাপমাত্রায় জমে
না।
- সাধারণত চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে আসল অলিভ অয়েল ধীরে ধীরে ঘন হতে শুরু করে বা সাদাটে হয়।
- তবে কিছু ধরনের অলিভ অয়েল — বিশেষত যেগুলোতে মনোআনস্যাচুরেটেড ফ্যাটের পরিমান বেশি সেগুলো ঠান্ডায় জমতে পারে।
- একইভাবে আবার কিছু ভেজাল তেলও ঠান্ডায় জমতে পারে।
তাই ফ্রিজ টেস্ট একা একা বিশ্বাসযোগ্য নয়। এটিকে একটি সহায়ক পরীক্ষা হিসেবে
ব্যবহার করুন একমাত্র পরীক্ষা হিসেবে নয়।
তবে লক্ষ্য রাখুন:
- যদি তেল ফ্রিজে একেবারেই পাথরের মত জমে যায় এবং কক্ষ তাপমাত্রায় সহজে না গলে তাহলে সেটিতে নারকেল তেল, বা পামের মতো সম্পৃক্ত চর্বি মেশানো থাকতে পারে।
- যদি ফ্রিজে কিছুটা ঘন হয়ে সাদাটে হয় এবং বাইরে বের করলে স্বাভাবিক হয়ে যায় তাহলে এটা ভালো লক্ষণ।
আসল অলিভ অয়েল পরীক্ষার ঘরোয়া পদ্ধতিগুলো
শুধু ফ্রিজ টেস্ট নয় ঘরে বসেই আরো কিছু পরীক্ষা করা সম্ভব। চলুন তাহলে আমরা
সেগুলো নিয়েই আলোচনা করি।
১. সাদা কাপড়ের পরীক্ষা: একটি সাদা কাপড় বা টিস্যুতে কয়েক ফোঁটা তেল ফেলুন। আসল
অলিভ অয়েল সাদা কাপড়ে হলুদ বা সবজে দাগ ফেলবে। কিন্তু মেশানো তেল অন্যরকম দাগ
ফেলবে যা সহজে ছড়িয়ে যাবে।
২. জলে মেশানোর পরীক্ষা: একটি গ্লাস পানিতে কয়েক ফোঁটা তেল দিন। আসল অলিভ অয়েল
পানির ওপরে ভাসবে এবং পানির সাথে মিশবে না। এটা অনেক তেলের ক্ষেত্রেই সত্যি তাই
এই পরীক্ষাটি সীমিত কার্যকারিতার অধিকারী।
৩. গরম করার পরীক্ষা: অলিভ অয়েলের স্মোক পয়েন্ট করা হলো প্রায় ১৯০- ২১০ ডিগ্রি
সেলসিয়াস (EVOO এর ক্ষেত্রে)। আপনি যদি কড়াইয়ে তেল গরম করেন এবং খুব তাড়াতাড়ি
ধোঁয়া উঠতে দেখেন তাহলে সেটি রিফাইন্ড বা ভেজাল হতে পারে।
৪. বোতলের আলো পরীক্ষা: আসল মানের অলিভ অয়েল সাধারণত গাঢ় কাঁচের বোতলে রাখা হয়।
কারণ তীব্রভাবে আলো পড়লে তেলের গুণাগুণ নষ্ট হয়। যদি দেখেন তেলটি স্বচ্ছ
প্লাস্টিকের বোতলে রাখা তাহলে সেটা নিয়ে সন্দেহ করা উচিত।
৫. দামের পরীক্ষা: এটা অবৈজ্ঞানিক হলেও কার্যকর — যদি দাম অস্বাভাবিক রকম কম মনে
হয় তাহলে নিশ্চিতভাবেই সেটা আসল নয়। ভালো EVOO উৎপাদন করতে অনেক খরচ হয়। তাই
বাজারে যে তেল ১০০ থেকে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে সেটা কখনোই আসল এক্সট্রা
ভার্জিন হতে পারে না।
অলিভ অয়েলের বিভিন্ন ধরণ ও তাদের পার্থক্য
বাজারে বিভিন্ন ধরনের অলিভ অয়েল পাওয়া যায়। খাটি অলিভ অয়েল চেনার উপায়
ঠিকমতো বুঝতে হলে আগে জানতে হবে এই বিভিন্ন ধরনের মধ্যে কি পার্থক্য
বিদ্যমান।
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল (EVOO): এটি সর্বোচ্চ মানের অলিভ অয়েল। তাজা অলিভ
থেকে ২৪ ঘন্টার মধ্যে ঠান্ডা চাপ দিয়ে (Cold Press) তৈরি করা হয়। কোন তাপ বা
রাসায়নিক এর ব্যবহার করা হয় না। অ্যাসিডিটি ০.৮% এর কম। এতে সবচেয়ে বেশি
পলিফেনল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন-ই থাকে।
ভার্জিন অলিভ অয়েল: এটি যে আন্তরিক পদ্ধতিতে তৈরি কিন্তু অ্যাসিডিটি ২% পর্যন্ত
হতে পারে। EVOO এর চেয়ে সামান্য কম পুষ্টিগুণসম্পন্ন।
রিফাইন অলিভ অয়েল: নিম্নমানের অলিভ থেকে রাসায়নিক ও তাপ দিয়ে পরিশোধন করা হয়।
এতে পুষ্টিগুণ অনেক কমে। Pure Olive Oil বা শুধু Olive Oil নামে বিক্রি করা হয়।
লাইট অলিভ অয়েল: এটি রিফাইন্ড এবং কিছুটা ভার্জিন মিশ্রিত। রং ও গন্ধ হালকা
ধরনের। পুষ্টিগুণ সবচেয়ে কম। নামে লাইট মানে ক্যালরি কম নয়, রঙ ও গন্ধ হালকা।
অলিভ পোমেস অয়েল: অলিভের ছিবড়া থেকে সলভেন্ট দিয়ে বের করা তেল। রান্নায়
ব্যবহারযোগ্য কিন্তু স্বাস্থ্যগুণের দিক থেকে এর কার্যকারিতা বা মাত্রা সবচেয়ে
কম।
খাঁটি অলিভ অয়েল চেনার উপায় হলো মূলত EVOO কে চেনা এবং বাকি সব থেকে আলাদা করা।
কারণ বাকিগুলো হয়তো খাওয়া যায় কিন্তু আসল স্বাস্থ্যগুণের দিক থেকে কোনো কাজই
হয় না।
বিভিন্ন ধরনের অলিভ অয়েলের পার্থক্য এক নজরে
➡️ টেবিলটি সম্পূর্ণ দেখতে পাশে স্ক্রল করুন ➡️
| অলিভ অয়েলের ধরন | মান ও বিশুদ্ধতা | পুষ্টিগুণ | স্বাদের বৈশিষ্ট্য | কোন কাজে বেশি ব্যবহার হয় |
|---|---|---|---|---|
| Extra Virgin Olive Oil | সর্বোচ্চ মানের ও কম প্রক্রিয়াজাত | অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ | জলপাইয়ের প্রাকৃতিক স্বাদ ও ঘ্রাণ স্পষ্ট থাকে | সালাদ, ডিপ, সস এবং রান্নার পর খাবারের ওপর ছিটিয়ে খাওয়া |
| Virgin Olive Oil | ভালো মানের ও প্রাকৃতিক | পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকে | স্বাদ তুলনামূলক মৃদুে | হালকা রান্না ও দৈনন্দিন ব্যবহারে |
| Pure Olive Oil | পরিশোধিত ও ভার্জিন তেলের মিশ্রণ | মাঝারি পর্যায়ের | স্বাদ ও গন্ধ অপেক্ষাকৃত কম | সাধারণ রান্না ও নিয়মিত কুকিং |
| Light Olive Oil | বেশি পরিশোধিত | কিছু পুষ্টিগুণ বজায় থাকে | স্বাদ অনেক হালকা | বেকিং, গ্রিলিং ও উচ্চ তাপমাত্রার রান্না |
| Pomace Olive Oil | অলিভের অবশিষ্ট অংশ থেকে তৈরি | তুলনামূলক কম | স্বাদ ও ঘ্রাণ কম অনুভূত হয়ে | ভাজাপোড়া ও বড় পরিসরের রান্না |
অলিভ অয়েলের স্বাস্থ্য উপকারিতা এবং আসল তেলের প্রয়োজনীয়তা
আপনি যদি সত্যিকারের উপকার পেতে চান, তাহলে আসল EVOO ছাড়া আর কোনো বিকল্প নেই।
নকল বা মিশ্রিত তেলে এই উপকারগুলো পাওয়া যায় না।
হৃদ্ররোগ প্রতিরোধ: ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসের ওপর গবেষণায় দেখা গেছে নিয়মিত
EVOO খেলে হৃদরোগের ঝুঁকি ৩০% পর্যন্ত কমে। এর কারণ হলো এতে থাকা ওমেগা-৯ ফ্যাটি
এসিড এবং পলিফেনল।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ: EVOO রক্তে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তে
শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
প্রদাহ বিরোধী গুণ: ওলিওক্যান্হাল নামক যৌগটি আইবুপ্রোফেনের মতো প্রদাহ কমায়। তবে
এটি শুধু পাওয়া যাবে আসল EVOO তে।
ক্যান্সার প্রতিরোধ: পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে
ভূমিকা রাখে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।
ত্বক ও চুলের যত্ন: ভিটামিন-ই এবং স্কোয়ালিন ত্বককে আদ্র রাখে এবং বার্ধক্যের ছাপ
কমায়।
এইসব উপকার পাবেন শুধুমাত্র আসল EVOO থেকে। তাই অরিজিনাল অলিভ অয়েল চেনার উপায়
জানাটা কেবল টাকা বাঁচানোর জন্য নয় এটা সত্যিকারের স্বাস্থ্য সুরক্ষার জন্য
অপরিহার্য।
বিশ্বস্ত ব্রান্ড চেনা এবং কোথায় থেকে কিনবেন
সবচেয়ে নিরাপদ উপায় হলো বিশ্বস্ত সোর্স থেকে কেনা। কিছু গুরুত্বপূর্ণ
টিপস:
ব্রান্ড বাছাইয়ের ক্ষেত্রে:
- IOOC(International Olive Oil Council) সার্টিফাইড ব্র্যান্ড বুঝে নিন।
- PDO(Protected Designation Origin) বা পিজিআই সনদপ্রাপ্ত তেল কিনুন।
- ইউরোপীয় ইউনিয়নের EU Organic সিল দেখুন।
- QR কোড স্ক্যান করে পণ্যের উৎস যাচাই করার সুবিধা আছে কিনা দেখুন।
কিছু পরিচিত নির্ভরযোগ্য ব্র্যান্ড(আন্তর্জাতিক)
- Kirkland Signature (costco)
- California Olive Ranch
- Cobram Estate
- Lucini Italia
- Bertolli (সীমিত বিশ্বস্ততা — সাবধানে যাচাই করুন)
বাংলাদেশে জনপ্রিয় অলিভ অয়েল ব্র্যান্ড
- Borges
- Bertolli
- Figaro
- Leonardo
- Oleev
- Filippo Berio
কোথায় কিনবেন:
- অনলাইনে কেনার সময় সরাসরি ব্র্যান্ডের ওয়েবসাইট বা অফিশিয়াল রিসেলার থেকে কিনুন।
- বড় সুপারশপে লেভেল ভালো করে পড়ে কিনুন।
- কম দামের অফার দেখলে সেটা নেওয়া হতে এড়িয়ে চলুন।
- বন্ধু বা পরিচিত জনের রেফারেন্স নিন যারা আগে ভালো অভিজ্ঞতা পেয়েছেন।
সংরক্ষণের টিপস: তেল কেনার পরেও সঠিকভাবে সংরক্ষণ না করলে নষ্ট হয়ে
যায়।
- গাঢ় কাচের বোতলে রাখুন।
- সরাসরি আলো-বাতার থেকে দূরে রাখুন।
- বায়ুরোধী ঢাকনা ব্যবহার করুন।
- হার্ভেস্টের পর ১৮ মাসের মধ্যে শেষ করুন।
- খোলার পর ৩ থেকে ৬ মাসের মধ্যে ব্যবহার করুন।
নকল অলিভ অয়েলের সাধারণ লক্ষণ
অস্বাভাবিক কম দাম
অলিভ অয়েল উৎপাদন একটি সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল প্রক্রিয়া। বিশেষ করে
ভালো মানের Extra Virgin Olive Oil তৈরি করতে উন্নতমানের জলপাই, আধুনিক
প্রসেসিং এবং সঠিক সংরক্ষণ ব্যবস্থা প্রয়োজন হয়। তাই বাজারমূল্যের
তুলনায় যদি কোনো অলিভ অয়েলের দাম অস্বাভাবিকভাবে কম হয়, তাহলে সেটি
কেনার আগে সতর্ক হওয়া উচিত। অনেক সময় নিম্নমানের তেল বা অন্যান্য
ভেজিটেবল অয়েল মিশিয়ে কম দামে বিক্রি করা হয়। তাই শুধুমাত্র কম দামের
কারণে কোনো পণ্য নির্বাচন না করে এর গুণগত মানও যাচাই করা জরুরি।
উৎপাদনের দেশ উল্লেখ নেই
বিশ্বের বিভিন্ন দেশে অলিভ অয়েল উৎপাদিত হলেও ইতালি, স্পেন, গ্রিস,
তুরস্ক এবং পর্তুগাল এই খাতে বেশ পরিচিত। একটি আসল ও নির্ভরযোগ্য অলিভ
অয়েলের বোতলে সাধারণত উৎপাদনের দেশ, প্রস্তুতকারকের তথ্য এবং
আমদানিকারকের তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকে। যদি প্যাকেটের গায়ে এসব তথ্য
অনুপস্থিত থাকে বা অস্পষ্টভাবে লেখা থাকে, তাহলে পণ্যটির সত্যতা নিয়ে
প্রশ্ন উঠতে পারে। কেনার আগে লেবেল ভালোভাবে পড়ে নেওয়া বুদ্ধিমানের
কাজ।
Harvest Date নেই
Harvest Date বা জলপাই সংগ্রহের তারিখ অলিভ অয়েলের মান যাচাইয়ের একটি
গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অলিভ অয়েল যত বেশি তাজা হয়, এর পুষ্টিগুণ ও
স্বাদ তত ভালো থাকে। অনেক ভালো ব্র্যান্ড তাদের বোতলে Harvest Date
উল্লেখ করে, যাতে ক্রেতারা তেলের সতেজতা সম্পর্কে ধারণা পান। যদি কোনো
পণ্যে শুধু মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে কিন্তু Harvest Date না থাকে,
তাহলে সেটি ততটা নির্ভরযোগ্য নাও হতে পারে।
গন্ধ একেবারে নেই
ভালো মানের অলিভ অয়েলের একটি স্বাভাবিক ও সতেজ সুবাস থাকে। এতে ফলের মতো
হালকা ঘ্রাণ, ঘাসের গন্ধ বা জলপাইয়ের প্রাকৃতিক সুবাস অনুভূত হতে পারে।
কিন্তু যদি বোতল খুলে কোনো ধরনের গন্ধই না পাওয়া যায়, তাহলে সেটি
অতিরিক্ত পরিশোধিত, পুরোনো অথবা নিম্নমানের হওয়ার সম্ভাবনা থাকে। যদিও
শুধু গন্ধ দেখে শতভাগ নিশ্চিত হওয়া যায় না, তবুও এটি প্রাথমিকভাবে মান
যাচাইয়ের একটি কার্যকর উপায়।
অতিরিক্ত উজ্জ্বল সবুজ রং
অনেকেই মনে করেন গাঢ় সবুজ রঙের অলিভ অয়েল মানেই ভালো মানের অলিভ অয়েল।
বাস্তবে বিষয়টি সবসময় সত্য নয়। অলিভ অয়েলের রং জলপাইয়ের জাত,
সংগ্রহের সময় এবং প্রক্রিয়াজাতকরণের ওপর নির্ভর করে হালকা হলুদ থেকে
সবুজাভ হতে পারে। অস্বাভাবিকভাবে উজ্জ্বল বা কৃত্রিম দেখায় এমন রং কখনো
কখনো সন্দেহের কারণ হতে পারে। তাই শুধু রং দেখে নয়, বরং লেবেল,
ব্র্যান্ড এবং অন্যান্য তথ্য যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
স্বচ্ছ প্লাস্টিক বোতল
অলিভ অয়েল আলো ও তাপের প্রতি সংবেদনশীল। সরাসরি আলোতে দীর্ঘ সময় থাকলে
এর গুণগত মান দ্রুত কমে যেতে পারে। এ কারণে অধিকাংশ মানসম্পন্ন ব্র্যান্ড
গাঢ় রঙের কাচের বোতল বা আলো প্রতিরোধী প্যাকেজিং ব্যবহার করে। যদি কোনো
অলিভ অয়েল স্বচ্ছ প্লাস্টিকের বোতলে বিক্রি করা হয়, তাহলে এর মান দীর্ঘ
সময় ধরে ঠিক রাখা কঠিন হতে পারে। তাই প্যাকেজিংয়ের বিষয়টিও
গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত।
QR Verification নেই
বর্তমানে অনেক বিশ্বস্ত ব্র্যান্ড তাদের পণ্যে QR কোড, ব্যাচ নম্বর বা
অনলাইন ভেরিফিকেশন সুবিধা যুক্ত করে থাকে। এর মাধ্যমে ক্রেতারা সহজেই
পণ্যের সত্যতা যাচাই করতে পারেন। যদিও সব আসল অলিভ অয়েলে QR কোড থাকতেই
হবে এমন নয়, তবে পরিচিত ব্র্যান্ডের পণ্যে এই সুবিধা থাকলে তা অতিরিক্ত
আস্থার সৃষ্টি করে। কোনো পণ্যে যাচাইয়ের সুযোগ না থাকলে এবং অন্যান্য
তথ্যও অস্পষ্ট হলে কেনার আগে আরও সতর্ক হওয়া ভালো।
সংক্ষেপে
নকল অলিভ অয়েল শনাক্ত করার জন্য শুধু একটি লক্ষণের ওপর নির্ভর করা উচিত
নয়। দাম, লেবেলের তথ্য, উৎপাদনের দেশ, Harvest Date, গন্ধ, প্যাকেজিং
এবং ভেরিফিকেশন সুবিধা—সবকিছু একসঙ্গে বিবেচনা করলে সঠিক সিদ্ধান্ত
নেওয়া অনেক সহজ হয়। এতে আপনি মানসম্মত অলিভ অয়েল নির্বাচন করতে পারবেন
এবং কাঙ্ক্ষিত স্বাস্থ্য উপকারিতাও পেতে পারবেন।
আরও পড়ুনঃ অলিভ অয়েল নষ্ট হয়েছে কিনা বোঝার উপায়
সাধারণ ভুল যা আমরা প্রায়ই করি
অলিভ অয়েল কেনার সময় আমরা অনেকেই কিছু সাধারন ভুল করি যা এড়ানো উচিত।
ভুল ১: শুধু দাম দেখি, লেবেল পড়ি না অনেকেই ব্যস্ততার কারণে শুধু দাম দেখে কিনে
ফেলেন। কিন্তু দাম কম হওয়া মানেই নকল নয়, আবার বেশি হওয়া মানেই আসল নয়।
লেবেল পড়ার অভ্যাস করতে হবে।
ভুল ২: “অলিভ অয়েল” লেখা দেখেই বিশ্বাস করা Olive Oil এবং Extra Virgin Olive
Oil দুটো সম্পূর্ণ আলাদা পণ্য। শুধু অলিভ অয়েল লেখা মানেই সেরা মান নয়।
ভুল ৩: “বড় বোতলে কেনা” একবারে বেশি কিনলে সস্তা পড়ে বলে মনে হয়। কিন্তু বড়
বোতল খুলে দীর্ঘদিন রাখলে তেলের গুনাগুন নষ্ট হয়। তাই ছোট বোতল কিনুন এবং
দ্রুত শেষ করুন।
ভুল ৪: “প্লাস্টিকের বোতলে কেনা” প্লাস্টিকের বোতলে রাখা তেল দ্রুত
অক্সিডাইজ হয়ে যায় এবং প্লাস্টিকের কিছু উপাদান তেলে মিশে যেতে পারে।
ভুল ৫: রান্নায় উচ্চতাপে EVOO উচ্চতাপে নষ্ট হয়ে যায়।গভীর ভাজা বা উচ্চ তাপের
রান্নায় না ব্যবহার করে সালাদ ড্রেসিং, ফিনিশিং অয়েল বা হালকা সটেতে ব্যবহার
করুন।
শেষ কথা: অরিজিনাল অলিভ অয়েল চেনার উপায়
এই পুরো আলোচনার পর আশা করি আপনি এখন অনেকটাই ভালো বুঝতে পারছেন যে অরিজিনাল
অলিভ অয়েল চেনার উপায় আসলে কি এবং কেন এটা জানা খুবই জরুরী। বাজারে ভেজাল
পণ্যের ছড়াছড়ি — এই সত্যটা আমাদের মেনে নিয়ে সচেতন হতে হবে। নিজের পরিবারের
স্বাস্থ্য রক্ষায় একটু বাড়তি মনোযোগ দেওয়া কি খুব বেশি কিছু চাওয়া?
মনে রাখবেন, অলিভ অয়েল কেনার সময় শুধুমাত্র ব্র্যান্ডের নাম বা দামের উপর
নির্ভর না করে লেবেল, উৎপাদনের দেশ, সার্টিফিকেশন এবং তেলের গুণগত বৈশিষ্ট্য
যাচাই করা উচিত। সামান্য সচেতনতাই আপনাকে ভেজাল পণ্য থেকে রক্ষা করতে পারে এবং
নিশ্চিত করতে পারে প্রকৃত অলিভ অয়েলের স্বাস্থ্য উপকারিতা।



ইনফোব্লেন্ড বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url