Skip to main content

About Me - Imran




আমার নাম মোঃ কামরুল হাসান ইমরান। আমি একজন শিক্ষার্থী এবং লার্নার। বর্তমানে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে অধ্যয়নরত আছি। এই কোর্স করার আগে, আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দক্ষতার সাথে সম্পন্ন করেছি।

ভবিষ্যত পরিকল্পনা হলো, ডিজিটাল মার্কেটিং কোর্সটি দক্ষতার সাথে শেষ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেকে প্রফেশনালভাবে প্রতিষ্ঠিত করা।



Comments

Popular posts from this blog

My Address / Hometown

আমার জন্মস্থান পাবনা জেলার ঈশ্বরদী এবং আমার বেড়ে ওঠাও এখানেই। আমার এই শহরটি শান্ত, পরিচ্ছন্ন এবং বসবাসের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার মানুষ বন্ধুভাবাপন্ন এবং স্থানীয় সংস্কৃতিও বেশ সমৃদ্ধ। ঈশ্বরদী রেলওয়ে জংশনের জন্য বিখ্যাত। এর পাশের অঞ্চল পাকশী রেলওয়ে সংযোগের কারণে সারাদেশে পরিচিত। আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এককথায় নিরিবিলি, শান্ত এবং মনোমুগ্ধকর। ঈশ্বরদীর আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হলো হার্ডিং ব্রিজ, যার বয়স ১০০ বছরেরও বেশি। এই ঐতিহাসিক সেতুর নিচ দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা নদী। এর কাছেই রূপপুর গ্রামে গড়ে উঠেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, যা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প। আমার শহরটি আকারে ছোট হলেও আমি এখানে থাকতে খুবই পছন্দ করি। কারণ, এই শান্ত পরিবেশ আমাকে পড়াশোনা এবং নিজের দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে সাহায্য করে—যা আমি সত্যিই উপভোগ করি।

My Education

আমি বর্তমানে একজন অনার্স শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি আমি বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন কোর্স করে থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, যা বেসিক হলেও এর কার্যকারিতা অনেক বেশি, এবং আমি এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছি। বর্তমানে আমি ডিজিটাল মার্কেটিং কোর্সে অধ্যয়নরত আছি। এই ক্ষেত্রটি আমার জন্য একেবারেই নতুন, যেখানে আমি প্রতিনিয়ত নতুন কিছু শিখছি এবং জানছি। শেখার পথে ভুল হচ্ছে, মাঝে মাঝে ভয়ও কাজ করছে, কিন্তু তবুও আমি থেমে না থেকে নিয়মিত চেষ্টা করে যাচ্ছি। আমি বিশ্বাস করি, এই ধারাবাহিক প্রচেষ্টা আমাকে অনলাইন মার্কেটিং এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুত করে তুলবে।