আমি বর্তমানে একজন অনার্স
শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি আমি বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন কোর্স করে
থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, যা বেসিক হলেও এর কার্যকারিতা
অনেক বেশি, এবং আমি এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করেছি।
বর্তমানে আমি ডিজিটাল মার্কেটিং
কোর্সে অধ্যয়নরত আছি। এই ক্ষেত্রটি আমার জন্য একেবারেই নতুন, যেখানে আমি প্রতিনিয়ত
নতুন কিছু শিখছি এবং জানছি। শেখার পথে ভুল হচ্ছে, মাঝে মাঝে ভয়ও কাজ করছে, কিন্তু তবুও
আমি থেমে না থেকে নিয়মিত চেষ্টা করে যাচ্ছি।
আমি বিশ্বাস করি, এই ধারাবাহিক
প্রচেষ্টা আমাকে অনলাইন মার্কেটিং এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুত করে তুলবে।
Comments
Post a Comment