অ্যালোভেরা খাওয়ার উপকারিতা ও অপকারিতা

বর্তমানে আমরা প্রায় সবাই অ্যালোভেরা নামক উপকারি উদ্ভিদের সঙ্গে পরিচিত। প্রাচীনকাল থেকেই অ্যালোভেরা তার নানা ধরনের ঔষধি গুনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে।
চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, অ্যালোভেরা একটি আয়ুর্বেদিক গুণসম্পন্ন গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ, যা মানবদেহের জন্য নানা দিক থেকে উপকারী। এর বাহিরের অংশ শক্ত হলেও ভেতরে থাকে হালকা সবুজ রঙের নরম জেল, যা পুষ্টিগুনে ভরপুর। এই জেল শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে সহায়তা করতে পারে।
আজকের এই আর্টিকেল এ আমরা বিস্তারিতভাবে জানবো অ্যালোভেরা খাওয়ার উপকারিতা, অপকারিতা  এবং এর সঠিক ব্যবহারের গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো।

পেইজ সূচিপত্রঃ অ্যালোভেরা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমরা যা জানতে পারব


অ্যালোভেরা কেন খাবেন / খাওয়া উচিত

অ্যালোভেরা কেন খাওয়া উচিত - এটি বোঝার জন্য প্রথমেই জানা প্রয়োজন যে অ্যালোভেরা একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ। আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেগুলোর সমাধানে অ্যালোভেরা কার্যকর ভুমিকা রাখতে পারে। যেমন কোষ্ঠকাঠিন্য, মুখে পিম্পল বা ব্রণ, ত্বকের মেছতা বা দাগ, এমনকি ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এটি সহায়ক হতে পারে। 
এসব কারনেই অনেকেই নিয়মিত অ্যালোভেরা খেয়ে থাকেন। কারণ এতে ভিটামিন এ, সি, ই কোলিন, ফলিক অ্যাসিডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ উপাদান ও এন্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

অ্যালোভেরার পুষ্টিগুণ

অ্যালোভেরার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ ও মিনারেল জাতীয় পদার্থ।ভিটামিনের মধ্যে রয়েছে A,C,E,B1,B2,B12,C,E সহ রয়েছে বিশ রকমের খনিজ পদার্থ।
এত এত ভিটামিন ও খনিজসমৃদ্ধ উদ্ভিদ মানব শরীরের জন্য কতটা যে গুরুত্ব বহন করে সেটা বোঝায় যাচ্ছে। এত পুষ্টি গুণের  অধিকারী হওয়ায় অ্যালোভেরা ব্যবহার করে মানুষ  পেয়েছে নানা রোগের সমাধান। 

হজম ও গ্যাস্ট্রিক সমস্যায় অ্যালোভেরার গুরুত্ব

এলোভেরা মূলত বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায়। তবে এর এমন কিছু ব্যবহার আছে যেটা অনুসরণ করলে হজম ও গ্যাসের মত সমস্যার সমাধান দেওয়া সম্ভব। কোষ্ঠকাঠিন্য, বদহজম এবং গ্যাস্ট্রিক দূরীকরণে ব্যাপক ভূমিকা রাখে এই ঔষধি উদ্ভিদ। অ্যালোভেরা যেহেতু আঠালো পদার্থ জাতীয়, এটা খেলে খাদ্যনালী হতে শরীরের ভেতরে পেটের অংশে থাকা ময়লা আবর্জনা দূরীকরণে ভূমিকা রাখে। 

ত্বক ও চুলের জন্য উপকার

যদিও অ্যালোভেরা খাওয়ার বিষয়ের মধ্যেই বেশি পড়ে, তবে এটা রুপচর্চায়ও যথেষ্ট ভূমিকা রাখে। বর্তমান সময়ে অ্যালোভেরা দিয়ে তৈরি সাবান, শেম্পু, ফেইসওয়াশ, হ্যান্ডওয়াশ অনেক ব্যবহৃত হয়।এছাড়াও  ত্বককে উজ্জ্বলতা ও পরিষ্কার রাখতে এবং চুল পড়া কমাতে সহায়তা করে। এককথায় যদি বলি তাহলে অ্যালোভেরা আমাদের শরীরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক উভয় দিকের জন্যই খুব উপকারী। 

ওজন কমাতে সহায়তা করে

যাদের শরীরের ওজন অতিরিক্ত এবং যারা স্বাস্থ্য সচেতন অর্থাৎ জিম করে,  উভয় মানুষই অ্যালোভেরা ব্যবহার করে থাকেন।অতিরিক্ত ওজন কমাতে চান তো অ্যালোভেরা পরিমাণ মতো সকাল বা ভোরে জুস করে পান করুন। ঠিক একইভাবে শরীরকে স্লিম রাখতে সকাল সকাল কালোজিরার পাশাপাশি অ্যালোভেরার জুস খান। মনে রাখবেন সহজেই রেজাল্ট পাবেন না, আপনাকে অবশ্যই সময় দিতে হবে এবং নিয়মিত কনটিনিউ চালিয়ে যেতে হবে। তবে এটা নিশ্চিত থাকুন রেজাল্ট একদিন আপনাকে আশ্চর্য করবে।সুতরাং নিয়মিত সেবন করতে থাকবেন।

সঠিকভাবে অ্যালোভেরা খাওয়ার নিয়ম

অ্যালোভেরা খাওয়ার সুনির্দিষ্ট  কোনো নিয়ম নেই। মানুষ বিভিন্নভাবে অ্যালোভেরা খেয়ে থাকে। তবে অ্যালোভেরা খাওয়ার সুনির্দিষ্ট  নিয়ম না থাকলেও এর বিষয়ে সতর্কতা রয়েছে। অর্থাৎ কি করে খেলে স্বাস্থ্যঝুঁকি হতে পারে এই বিষয়ে বলা আছে। অ্যালোভেরা যেভাবে প্রসেস করবেন- প্রথমে অ্যালোভেরার বাহিরের অংশ সুন্দর মতো কেটে ভেতরের জেলি সংগ্রহ করুন। মনে রাখবেন অ্যালোভেরা কাটার পরে যে হলুদ রস দেখা যাবে এটা ক্ষতিকর। এই হলুদ রসটাকে বের হওয়ার জন্য কিছুটা সময় রেখে দিন। হলুদ রস টা বের হয়ে গেলে বিশুদ্ধ পানি দিয়ে সুন্দর মতো ধুয়ে নিন।এরপর আপনি আপনার ইচ্ছামতে অ্যালোভেরা যেভাবে খেতে চান সেভাবে প্রস্তুত করে নিন।এলোভেরা বেশিরভাগ সময় মানুষ জুস করেই খেয়ে থাকে।
উল্লেখ্য যে অতিরিক্ত মাত্রায় অ্যালোভেরা খাওয়া হতে বিরত থাকুন।

অ্যালোভেরা কাদের জন্য ক্ষতিকর হতে পারে

গর্ভবতী মহিলা, ছোট বাচ্চা, বয়স্ক মানুষ এবং যাদের শরীরে এলার্জি বা চুলকানি রয়েছে এমন মানুষদের জন্য এলোভেরা ক্ষতিকর হতে পারে।
এছাড়াও কিছু ক্ষেত্রে অতিরিক্ত প্রেসার, ডায়াবেটিকস, কিডনি এবং ক্যান্সার  আক্রান্ত রোগীদের জন্যও ক্ষতির কারণ হতে পারে। এই ধরনের মানুষদের জন্য ডাক্তারি পরামর্শ ব্যতীত অ্যালোভেরা না খাওয়াই উত্তম। 

অ্যালোভেরা খাওয়ার উপকারিতা

  • নিয়মিত ও নিদিষ্ট পরিমাণে অ্যালোভেরা খেলে শরীরে প্রয়োজনীয়  ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণে সহায়তা করে।
  • অ্যালোভেরা বাহ্যিক ও অভ্যন্তরীণ - উভয় দিক থেকেই শরীরের জন্য উপকারী ভুমিকা রাখে।
  • অ্যালোভেরা দিয়ে তৈরি ফেইসপ্যাক বা স্কিন কেয়ার ব্যবহারে ত্বকের দাগ দূর হয় এবং ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায়।
  • অ্যালোভেরায় থাকা ল্যাক্সেটিভ উপাদান পেট পরিস্কার রাখতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে।
  • বর্তমানে অ্যালোভেরার জুস বেশ জনপ্রিয়, যা পান করলে শরীরে সতেজতা অনুভূত হয়।
  • অ্যালোভেরা শারীরিক ও মানসিক চাপ কমাতে সহায়ক এবং বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখতে পারে।
  • অ্যালোভেরা থেকে প্রাপ্ত জেল ত্বক ও চুলের যত্নে সহজেই ব্যবহার করা যায় এবং এটি কার্যকর ফল প্রদান করে।
  • অ্যালোভেরা শরীরকে পানিশূন্য থেকে রক্ষা করতে সহায়তা করে।
  • নিয়মিত অ্যালোভেরা গ্রহণ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং হ্রদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে।
  • অ্যালোভেরার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সহায়তা করতে পারে।

অ্যালোভেরা খাওয়ার অপকারিতা

  • অ্যালোভেরা পরিমাণে বেশি বা অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে। এইজন্য পরিমাণ মত খাওয়াই উত্তম।
  • বিশেষ করে গর্ভবতী মহিলা, ছোট বাচ্চা এবং স্তন্যদান কারী মহিলাদের অ্যালোভেরা ব্যবহার হতে বিরত থাকা উচিত। 
  • দীর্ঘ সময় বাহিরে আছে বা সংরক্ষণের আওতায় না থাকা অ্যালোভেরা ব্যবহার না করাই শ্রেয় কেননা এটা উপকারের চেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। 
  • কিছু মানুষের ক্ষেত্রে এলোভেরা খেলে পেটে অস্বস্তির সৃষ্টি হতে পারে। হজম ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলতে পারে এবং পাশাপাশি পেটে গ্যাসের ও সৃষ্টি হতে পারে।
  • অতিরিক্ত অ্যালোভেরা খেলে  ডায়রিয়া হলে শরীর পানি শূন্য হয়ে যেতে পারে। এই সময় মাথা ঘোরা এবং শরীর দুর্বলের মতো সমস্যা দেখা  দিতে পারে। 
  • অতিরিক্ত অ্যালোভেরা খেলে শরীরের ইলেক্ট্রোলাইট কমে যেতে পারে। বিশেষ করে পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে সেটা হৃদস্পন্দনে সমস্যা দেখা দিতে পারে।
  • যারা নিয়মিত মেডিসিন নিয়ে থাকেন তারা যদি অতিরিক্ত অ্যালোভেরা  ব্যবহার করেন তাহলে তাদের মেডিসিনের কার্যক্ষমতা  হ্রাস পেতে পারে।
  • যাদের এলার্জি বা চুলকানি এর সমস্যা রয়েছে তাদের এলোভেরা ব্যবহারে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 

অ্যালোভেরা খাওয়ার উপকারিতা ও অপকারিতা নিয়ে  চূড়ান্ত কথা

অ্যালোভেরা একটি প্রাকৃতিক ও উপকারী ঔষধি  গুণসম্পন্ন উদ্ভিদ। যা সঠিকভাবে ব্যবহার করলে শরীরের জন্য উপকার বয়ে আনতে পারে। এটি হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতেও সহায়তা করে। তবে যে কোন প্রাকৃতিক উপাদানের মতো এটার অতিরিক্ত ব্যবহারও ক্ষতির কারণ হতে পারে। তাই এলোভেরা খাওয়ার সময় সঠিক পরিমাণ মেনে খাওয়া উচিত।  সচেতন ব্যবহারই এর প্রকৃত উপকারিতা। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফোব্লেন্ড বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url