লাল ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা

লাল ড্রাগন ফল একটি আকর্ষণীয় ও পুষ্টিকর ফল হিসেবে বর্তমানে বেশি পরিচিত। এটি ফরেন কান্ট্রি বা বাহিরের দেশের একটি জনপ্রিয় ফল হলেও বর্তমানে বাংলাদেশে এর ব্যাপক চাষ হচ্ছে।
লাল ড্রাগন ফলের উদ্ভিদতাত্ত্বিক নাম হচ্ছে হায়লোসেরিয়াস আনডেটাস।লাল ড্রাগন ফলের আকারআকৃতি, এর রং ও স্বাদ মানুষকে সহজেই আকৃষ্ট করে। বাংলাদেশে ড্রাগনের চাষ হওয়াই দামও তুলনামূলক অনেকটাই কম। প্রতিনিয়ত স্বাস্থ্য সচেতন মানুষদের খাদ্য তালিকায় যুক্ত হচ্ছে এই লাল ড্রাগন।                                                                                                           

পেইজ সূচিপত্রঃ লাল ড্রাগন ফলের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমরা যা জানতে পারব

লাল ড্রাগন ফলের পুষ্টিগত বৈশিষ্ট্য 

লাল ড্রাগন ফলে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিটামিন সি, আইরন, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টসহ বেশ কিছু পুষ্টিকর উপাদান এর মধ্যে রয়েছে। শরীরে প্রয়োজনীয় পুষ্টি পূরণে লাল ড্রাগন  সহায়ক ভূমিকা পালন করে। সামান্য ক্যালোরি থাকায় এটাকে পুষ্টিকর ফল হিসেবে ধরা হয়। নিয়মিত পরিমান মত খেলে শরীরে এনার্জি সঞ্চিত থাকে এবং দেহে ভারসাম্য বজায় থাকে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে লাল ড্রাগন ফলের ভূমিকা 

লাল ড্রাগন ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় দেহকে সকল প্রকার রোগ হতে দূরে রাখে এবং শরীরকে সুরক্ষা রাখে।ড্রাগন ফলে নিহিত আঁশ আপনার শরীরে রক্তের সুগার ও খারাপ চর্বি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। যেহেতু এটি একটি আঁশ জাতীয় ফল এটা খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। পেট ভরা ভরা মনে হলেও এই লাল ড্রাগন ফল কিন্তু ওজন নিয়ন্ত্রণেও বেশ সহায়ক। পাশাপাশি ক্যান্সার,কোষ্ঠকাঠিন্য, চুল পড়া, বদহজম,রক্ত চলাচলে সমস্যা, অতিরিক্ত চর্বি নিরাসন এই জাতীয় বড় বড় সমস্যার সমাধানে লাল ড্রাগন ব্যাপক ভূমিকা পালন করে। 

হজম প্রক্রিয়ায় লাল ড্রাগন ফলের ভূমিকা

যাদের খাবার সহজে হজম হয় না বা বদহজমের সৃষ্টি হয় তারা যদি নিয়মিত নির্দিষ্ট  পরিমাণ অনুযায়ী লাল ড্রাগন ফল খান তাহলে বেশ উপকৃত হবেন। লাল ড্রাগনের ভেতরে থাকা আঁশজাতীয় পদার্থ পেটকে সকল প্রকার বদহজম থেকে মুক্তি দিয়ে হজম ক্রিয়াকে  শক্তিশালী করে। কোষ্ঠকাঠিন্যের মতো জটিল সমস্যা নিরসনে নিয়মিত লাল ড্রাগন ফল খাওয়া উত্তম সমাধান। লাল ড্রাগনের মধ্যকার ফাইবার নিয়মিত মলত্যাগের সহায়তা করে যার ফলে কোষ্ঠকাঠিন্য লোক পায়। পেটের ভেতরের দীর্ঘদিনের অস্বস্তি কমাতে এবং হজম ক্রিয়াকে  কার্যকর করতে নিয়মিত লাল ড্রাগন ফল খাওয়া বাধ্যতামূলক।

ত্বকের যত্নে লাল ড্রাগন ফলের উপকারিতা 

লাল ড্রাগন ফল ত্বকের জন্যও বেশ উপকারী। লাল ড্রাগন ফলে বৈদ্যমান বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান ত্বকের উজ্জ্বলতা বাঁড়িয়ে ত্বককে কোমল ও সতেজ রাখতে সহায়তা করে । 
লাল ড্রাগন ফল যেমন শরীরের ভেতরের কার্য ক্ষমতা বাড়াতে সহায়তা করে তেমনই আবার এটি রূপচর্চার ক্ষেত্রে শরীরের বাহ্যিক বা বাহিরের অংশকেও সুন্দর ও পরিপাটি রাখতে সাহায্য করে। বর্তমান বিশ্বে রূপচর্চার ক্ষেত্রে ড্রাগন ফল দিয়ে তৈরি বিভিন্ন কসমেটিকস বাজারে পাওয়া যায়। এগুলো শুধু মেয়েরাই নয় ছেলেরাও ব্যবহার করে থাকে। তবে অনেকেই আবার ঘরোয়া পদ্ধতিতে ড্রাগন ফল রুপচর্চার ক্ষেত্রে  ব্যবহার করে থাকেন। 

হৃদযন্ত্রের সুস্থতায় লাল ড্রাগন ফলের ভূমিকা 

বর্তমান সময়ে হৃদযন্ত্রে ভুগছেন অনেক মানুষ। আমাদের শরীরের ক্ষতিকর অনেক উপাদানের মধ্যে একটি হচ্ছে কোলেস্টেরল। যেটা বেড়ে গেলে দেহ বা শরীর অস্থির বোধ করে। ঠিক এই কোলেস্টেরল নিয়ন্ত্রণে লাল ড্রাগন ফল ব্যাপক ভূমিকা রাখছে। কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে এবং হৃদযন্ত্রের মত রোগকে দূরে বা নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত লাল ড্রাগন ফল খাওয়া উচিত। বর্তমানে যারা হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন তাদের উচিত হবে দৈনন্দিন খাদ্য তালিকায় লাল ড্রাগন ফলকে যুক্ত করা। পাশাপাশি যারা এখন সুস্থ আছেন তাদের ক্ষেত্রেও ড্রাগন ফল খাওয়া অধিকতর নিরাপদ হবে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে লাল ড্রাগন ফলের ভূমিকা 

লাল ড্রাগন ফল রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। রক্তে শর্করার বিষয়টি সম্পর্কে আমরা সকলেই অবগত। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের শরীরে রক্তের সাথে শর্করা অতিরিক্ত বেড়ে গেলে তখন তারা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে। আর ঠিক এই ভারসাম্য ধরে রাখতে এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে  নিয়মিত পরিমাণ অনুযায়ী ড্রাগন ফল খাওয়া উচিত। সঠিক খাদ্যাভ্যাসের অংশ হিসেবে লাল ড্রাগন ফল খেলে অনেক উপকার হবে। 

ওজন নিয়ন্ত্রণের লাল ড্রাগন ফলের ভূমিকা 

ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং ফাইবার রয়েছে। পাশাপশি লাল ড্রাগন ফল কম ক্যালরির হওয়ায় দ্রুত ওজন কমাতে সহায়তা করে। যারাই স্বাস্থ্য নিয়ে সচেতন এবং ডায়েট করেন নিঃসন্দেহে তাদের খাদ্য তালিকায় অবশ্যই লাল ড্রাগন ফলের উপস্থিতি রয়েছে। উন্নত দেশের প্রতিটি নাগরিক খুবই স্বাস্থ্য সচেতন যে কারণে এই লাল ড্রাগনের উৎপত্তিও হয়েছে উন্নত দেশে অর্থাৎ আমেরিকাতে। 

অতিরিক্ত লাল ড্রাগন খাওয়ার ক্ষতিকর দিকসমূহ 

এই দুনিয়ায় যত পুষ্টিগুণ সম্পন্ন খাবার আছে সবগুলোরই নির্দিষ্ট একটা মাত্রা রয়েছে। যে মাত্রা মেনে খেতে হয় বা খাওয়া উচিত। প্রতিটা জিনিসেরই সুবিধা-অসুবিধা আছে, কোন কিছুই স্বয়ংসম্পূর্ণ নয়। লাল ড্রাগন ফলের ক্ষেত্রেও ঠিক একই বিষয়। আমরা যে এতক্ষন লাল ড্রাগন ফল নিয়ে এত উপকারী দিক সম্পর্কে জানলাম এখন যদি বলি এর খারাপ দিক বা অপকারীতাও রয়েছে নিশ্চয়ই আশ্চর্য হওয়ার কিছু নেই।
অতিরিক্ত লাল ড্রাগন ফল খেলে যে সকল সমস্যা দেখা দিতে পারে সেগুলো হলোঃ পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে, যারা এলার্জিতে ভোগেন তাদের সমস্যা হতে পারে, পেটে গ্যাস বা অস্বস্তি অনুভূত হতে পারে এবং বদহজম সৃষ্টি হওয়া সহ নানা জটিলতার সম্মুখীন হওয়া লাগতে পারে। যারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগেন বা ভুগছেন তাদের উচিত হবে ডাক্তারি পরামর্শ ব্যতীত লাল ড্রাগন ফল না খাওয়া।

লাল ড্রাগন ফল সম্পর্কিত সতর্কতা ও উপসংহার 

লাল ড্রাগন ফল অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী। এটি হৃদরোগকে নিয়ন্ত্রণ বা উন্নত করা থেকে আরম্ভ করে হজম ক্রিয়াকে শক্তিশালী করে এবং ত্বকের উজ্জ্বলতা উন্নত করা সহ সকল স্বাস্থ্য সুবিধা প্রদান করে থাকে।আমাদের উচিত হবে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে লাল ড্রাগন ফল খাওয়া। মনে রাখতে হবে অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। সকলের শরীরে লাল ড্রাগন ফল সমানভাবে প্রভাব ফেলবে না। কারণ সবার তো আর শারীরিক কন্ডিশন এক নয়। পরিমিত পরিমাণে খেলে এটি অবশ্যই উপকারী। স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে লাল ড্রাগন ফল খেতে পারেন। সঠিকভাবে খেতে পারলে লাল ড্রাগন ফল শরীরের জন্য একটি ভালো পুষ্টির উৎস হয়ে উঠবে। 

শেষ কথাঃ লেখকের মন্তব্য  

লাল ড্রাগন ফল নিয়ে আলোচনা করতে গিয়ে একটি বিষয় স্পষ্ট যে প্রকৃতির প্রতিটি খাদ্যের ন্যায় এটারও উপকারিতার পাশাপাশি অপকারিতা বা সীমাবদ্ধতাও রয়েছে। শুধু উপকারের কথা ভেবে অতিরিক্ত খাওয়া বা ব্যবহার করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। নির্দিষ্ট পরিমাণে এবং নিজেদের শারীরিক ধারণ ক্ষমতার দিকে লক্ষ্য রেখে খেলে উক্ত ফলটি স্বাস্থ্যকর খাদ্য তালিকার একটি ভালো অংশ হতে পারে। 

পরিশেষে বলা যেতে পারে যে লাল ড্রাগন ফলকে একটি পুষ্টিকর ও সহায়ক খাদ্য হিসেবে গ্রহণ করা যেতে পারে -তবে অবশ্যই ভারসাম্য বজায় রেখে। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফোব্লেন্ড বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url