ঈশ্বরদী বাইপাস ট্রেনের সময়সূচি, ভাড়া ও অনলাইন টিকিট তথ্য

ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি। প্রতিদিন এই গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এর ওপর দিয়ে বিভিন্ন আন্তঃনগর ও মেইল বা লোকাল ট্রেন চলাচল করে থাকে।

যার কারনে অনেক যাত্রী তাদের গন্তব্যে পৌঁছাতে এই রুট ব্যবহার করে থাকেন। অনেকেই যাত্রার আগে অনলাইন বা অফলাইনে ট্রেনের  নির্দিষ্ট সময়সূচী, বন্ধের দিন এবং ভাড়ার তালিকাসহ সংশ্লিষ্ট তথ্য খোঁজ করে থাকেন। তাই আপনাদের সুবিধার্থে আমরা ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে যে সকল ট্রেন যাত্রা বিরতি দিয়ে থাকে সেই সকল ট্রেনের সময়সূচিসহ প্রয়োজনীয় কিছু তথ্য সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। 

পেইজ সূচিপত্রঃ  ঈশ্বরদী বাইপাস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে যা যা জানবো

                                                                                                                   

ঈশ্বরদী বাইপাস স্টেশনের অবস্থান

বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত ঈশ্বরদী বাইপাস স্টেশন। একটি পশ্চিমাঞ্চলের রেল ডিভিশনের ব্যস্ত রুটগুলোর মধ্যে একটি এবং দেশের বিভিন্ন অঞ্চলের সাথে রেল যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

বিশেষ করে ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, চিলাহাটি, লালমনিরহাট বুড়িমারীসহ অনেক অঞ্চলের ট্রেন নিয়মিত এই রুট দিয়ে চলাচল করে থাকে। ঈশ্বরদী বাইপাস স্টেশনটি ঈশ্বরদী  জংশনের খুবই নিকটে হওয়ায় যাত্রীদের জন্য চলাচল সুবিধাজনক। রেল যোগাযোগের দিক থেকে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবেও বেশ পরিচিত।

আরও পড়ুনঃ ঈশ্বরদী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া

ঈশ্বরদী বাইপাস স্টেশনে আপ ট্রেন সমূহের সময়সূচী

➡️ টেবিলটি সম্পূর্ণ দেখতে পাশে স্ক্রল করুন ➡️

ট্রেন নং ট্রেনের নাম বাইপাস পৌঁছে বাইপাস ছাড়ে প্রারম্ভিক স্টেশন ছাড়ার সময় গন্তব্য স্টেশন পৌঁছার সময়
৭০৫ একতা এক্সপ্রেস ১৪:২১ ১৪:২৪ ঢাকা ১০:১৫ পঞ্চগড় ২১:০০
৭৫৩ সিল্কসিটি এক্সপ্রেস ১৯:২১ ১৯:২৩ ঢাকা ১৪:৩০ রাজশাহী ২০:১০
৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস --- --- ঢাকা ২০:০০ পঞ্চগড় ০৬:৪৫
৭৫৯ পদ্মা এক্সপ্রেস ০৩:০৬ ০৩:০৯ ঢাকা ২২:৪৫ রাজশাহী ০৪:২৫
৭৬৯ ধূমকেতু এক্সপ্রেস ১০:২৩ ১০:২৫ ঢাকা ০৬:০০ রাজশাহী ১১:৪০
৭৭৯ ঢালারচর এক্সপ্রেস ০৯:০৫ ০৯:০৮ ঢালারচর ০৭:০০ চাঁপাইনবাবগঞ্জ ১১:৫০
৮০৫ চিলাহাটি এক্সপ্রেস ২১:১৪ ২১:১৬ ঢাকা ১৭:০০ চিলাহাটি ০৩:০০
৮০৯ বুড়িমারি এক্সপ্রেস ১২:২৮ ১২:৩০ ঢাকা ০৮:৩০ লালমনিরহাট ১৮:১০

 বিঃদ্রঃ- সিল্কসিটি (রবিবার) পদ্মা, বুড়িমারি ও ঢালারচর (বুধবার) ধূমকেতু (বুধবার ও বৃহস্পতিবার) চিলাহাটি এক্সপ্রেস (শনিবার) সাপ্তাহিক চলাচল বন্ধ এবং উক্ত টাইমটেবিলটি ০১লা ডিসেম্বর ২০২৩ হতে কার্যকর ✅


ঈশ্বরদী বাইপাস স্টেশনে ডাউন ট্রেন সমূহের সময়সূচী

➡️ টেবিলটি সম্পূর্ণ দেখতে পাশে স্ক্রল করুন ➡️

ট্রেন নং ট্রেনের নাম বাইপাস পৌঁছে বাইপাস ছাড়ে প্রারম্ভিক স্টেশন ছাড়ার সময় গন্তব্য স্টেশন পৌঁছার সময়
৭০৬ একতা এক্সপ্রেস --- ০৩:৫৪ পঞ্চগড় ২১:১০ ঢাকা ০৭:৫০
৭৫৪ সিল্কসিটি এক্সপ্রেস ০৮:৩৭ ০৮:৩৯ রাজশাহী ০৭:৪০ ঢাকা ১৩:২০
৭৫৮ দ্রুতযান এক্সপ্রেস ১৪:২৬ ১৪:২৮ পঞ্চগড় ০৭:২০ ঢাকা ১৮:৫৫
৭৬০ পদ্মা এক্সপ্রেস ১৭:০২ ১৭:০৪ রাজশাহী ১৬:০০ ঢাকা ২১:২৫
৭৭০ ধূমকেতু এক্সপ্রেস ০০:২৩ ০০:২৫ রাজশাহী ২৩:২০ ঢাকা ০৫:০০
৭৮০ ঢালারচর এক্সপ্রেস ১৮:২৫ ১৮:২৮ চাঁপাইনবাবগঞ্জ ১৫:৩০ ঢালারচর ২০:৪৫
৮০৬ চিলাহাটি এক্সপ্রেস ১০:৩১ ১০:৩৩ চিলাহাটি ০৬:০০ ঢাকা ১৪:৫০
৮১০ বুড়িমারি এক্সপ্রেস --- --- লালমনিরহাট ২১:১০ ঢাকা ০৭:০০

 বিঃদ্রঃ- সিল্কসিটি (রবিবার) পদ্মা, বুড়িমারি ও ঢালারচর (মঙ্গলবার) ধূমকেতু (বুধবার ও বৃহস্পতিবার) চিলাহাটি এক্সপ্রেস (শনিবার) সাপ্তাহিক চলাচল বন্ধ এবং উক্ত টাইমটেবিলটি ০১লা ডিসেম্বর ২০২৩ হতে কার্যকর ✅


ঈশ্বরদী বাইপাস থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন ভাড়া

➡️ টেবিলটি সম্পূর্ণ দেখতে পাশে স্ক্রল করুন ➡️

গন্তব্য স্টেশন শোভন শোভন চেয়ার স্নিগ্ধা এসি-এস এসি-বি
ঢাকা --- ৩৮৫৳ ৭৩৬৳ ৮৮৬৳ ---
রাজশাহী ৫৫৳ ৭০৳ ১২৭৳ ১৫৬৳ ---
পঞ্চগড় --- ৩৬০৳ ৬৪৫৳ ৮২৩৳ ---
ঢালারচর ৮৫৳ ৯৫৳ --- --- ---
পাবনা ৪৫৳ ৫০৳ --- --- ---
লালমনিরহাট --- ২৯৫৳ ৫৭০৳ --- ---
চিলাহাটি --- ২৮৫৳ ৫৪৭৳ --- ---
বুড়িমারি --- ৩৯৫৳ --- --- ---

 বিঃদ্রঃ- অনলাইনে ট্রেন এর টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রতি টিকেটে অতিরিক্ত ২০ টাকা চার্জ প্রয়োজ্য। এছাড়াও ট্রেন এর সময়সূচী ও ভাড়ার তথ্য বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণের পূর্বে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়মাবলী

বর্তমানে খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকিট কাটা যায়। মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে খুব সহজেই কিছু স্টেপ অনুসরণ করে টিকিট ক্রয় করা যায়।
টিকিট বুক করার সময় যাত্রা তারিখ, গন্তব্য এবং আসনের ধরন নির্ধারণ করতে হয়। এরপর অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে ই-টিকেট পাওয়া যায়,যা মোবাইলেই সংরক্ষণ করা সম্ভব।

আরও পড়ুনঃ বাংলাদেশ রেলওয়ের ভ্রমণ নির্দেশিকা

অনলাইনে টিকিট কাটার সুবিধাসমূহঃ

  • মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই বুকিং
  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ 
  • বিকাশ, নগদ এবং ব্যাংক কার্ডে পেমেন্ট  সুবিধা 
  • ঘরে বসেই টিকিট নিশ্চিত করার সুবিধা 

ট্রেনে ভ্রমণের আগে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ 

আরামদায়ক ও ঝামেলামুক্ত ট্রেন ভ্রমণের জন্য বেশ কিছু বিষয় আগে থেকেই মাথায় রাখা ভালো। বিশেষ করে ছুটির দিন বা ব্যস্ত সময়ে আগে থেকে প্রস্তুতি নিলে ভোগান্তি অনেকটাই কমে যায়। 
  • ট্রেন ছাড়ার সময় হতে ৩০ মিনিট পূর্বে স্টেশনে উপস্থিত থাকুন
  • যদি অনলাইনে টিকিট করে থাকেন তাহলে যাত্রার পূর্বেই রেলওয়ে একাউন্ট থেকে টিকিটটি ডাউনলোড করে রাখুন
  • মনে রাখবেন ঈদ,ছুটি বা বিশেষ দিনগুলোতে অন্যান্য দিনের চেয়ে যাত্রী চাপ বেশি থাকে
  • নিজের মূল্যবান জিনিসপত্র, ফোন, মানিব্যাগ সর্বদাই সাবধানে রাখার চেষ্টা করুন
  • স্টেশনে অতিরিক্ত ভিড়ময় এরিয়া এড়িয়ে চলুন এবং নিরাপদ স্থানে ট্রেনের জন্য অপেক্ষা করুন 
সঠিক প্রস্তুতি ও সচেতনতা আপনার ট্রেন ভ্রমণকে  আরো নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করতে সাহায্য করবে।

বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপ লিংক 

বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট লিংকঃ eticket.railway.gov.bd                              
বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল  অ্যাপঃ Rail Sheba - Google Play Store

শেষ কথাঃ লেখকের মন্তব্য

ঈশ্বরদী বাইপাস ট্রেন এর সময়সূচী ও ভাড়ার তথ্য সম্পর্কে সঠিক ধারণা থাকলে ভ্রমণ অনেক সহজ ও ঝামেলামুক্ত হয়। আশা করছি এই লেখায় দেওয়া তথ্যগুলো আপনার যাত্রার পরিকল্পনায় সহায়ক হবে। ট্রেনের সময়সূচী বা ভাড়া সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে, তাই যাত্রার আগে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া ভালো। নিরাপদ ও আনন্দময় ভ্রমণ কামনা করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফোব্লেন্ড বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url