পেঁয়াজের রস মাথায় কতক্ষন রাখা উচিত

চুল পড়া, খুশকি কিংবা পাতলা চুলের সমস্যায় অনেকেই এখন ঘরোয়া উপায়ের দিকে ঝুঁকছেন। আর সেই তালিকায় সবচেয়ে জনপ্রিয় উপাদানগুলোর একটি হলো পেঁয়াজের রস। সহজলভ্য হওয়ার পাশাপাশি এতে থাকা সালফার,অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন পুষ্টিগুণ চুলের যত্নে বেশ কার্যকর বলে মনে করা হয়।
তবে অনেকেই একটি বিষয় নিয়ে দ্বিধায় থাকেন পেঁয়াজের রস মাথায় কতক্ষন রাখা উচিত? বেশি সময় রাখলে কি ক্ষতি হতে পারে,নাকি কম সময় রাখলে উপকার মিলবে না? আসলে পেঁয়াজের রস সঠিক নিয়মে ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যায়। সময়ের হিসাব না মেনে দীর্ঘক্ষন রেখে দিলে উল্টো মাথার ত্বকে জ্বালাপোড়া বা অস্বস্তির সৃষ্টি হতে পারে। তাই এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় জানবো পেঁয়াজের রস কতক্ষন মাথায় রাখা নিরাপদ,কিভাবে ব্যবহার করতে হয়,এর উপকারিতা, সতর্কতা এবং কিছু কার্যকর টিপস।

পেইজ সূচিপত্রঃ পেঁয়াজের রস মাথায় কতক্ষন রাখা উচিত 

পেঁয়াজের রস মাথায় কতক্ষন রাখা উচিত 

সাধারণভাবে পেঁয়াজের রস মাথায় ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত রাখা সবচেয়ে ভালো বলে ধরা হয়। এই সময়ের মধ্যে মাথার ত্বক পেঁয়াজের রসের পুষ্টিগুণ শোষণ করতে পারে। এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়।

তবে সবার ত্বক একরকম নয়। কারো মাথার ত্বক সংবেদনশীল হলে ২০ থেকে ৩০ মিনিট রাখাই যথেষ্ট।আবার যাদের কোন এলার্জি বা জ্বালাপোড়া হয় না তারা সর্বোচ্চ ১ ঘন্টা পর্যন্ত রাখতে পারেন।

অনেকেই ভাবেন সারারাত রেখে দিলে হয়তো বেশি উপকার হবে। কিন্তু বাস্তবে এটি সব সময় নিরাপদ নয় কারণ দীর্ঘ সময় পেঁয়াজের রস মাথায় থাকলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে কিংবা চুল অতিরিক্ত গন্ধ হয়ে যেতে পারে। 

পেঁয়াজের রস কেন চুলের জন্য উপকারী

  • সালফার চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে।
  • পেঁয়াজে প্রচুর সালফার থাকে। এটি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। অনেকেই নিয়মিত ব্যবহারের পর চুল কম পড়ার অভিজ্ঞতা শেয়ার করেন।
  • রক্ত সঞ্চালন বাড়াতে সহায়ক।
  • মাথার ত্বকে পেঁয়াজের রস লাগালে রক্ত সঞ্চালন কিছুটা বৃদ্ধি পায়। এতে চুলের ফলিকল সক্রিয় হয়। খুশকি কমাতে সহায়ক। 
  • পেঁয়াজের কিছু প্রাকৃতিক উপাদান মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে খুশকির সমস্যাও কিছুটা কমে।
  • নতুন চুল গজাতে সহায়তা করে।
  • অনেকেই পাতলা চুল বা ফাঁকা জায়গায় পেঁয়াজের রস ব্যবহার করেন যদিও ফলাফল ব্যক্তিভেদে আলাদা হয় তবুও নিয়মিত ব্যবহারে কিছু মানুষ ইতিবাচক পরিবর্তন দেখতে পান।

যেভাবে পেঁয়াজের রস তৈরি করবেন

ঘরে বসেই খুব সহজে পেঁয়াজের রস তৈরি করা সম্ভব।
প্রয়োজনীয় উপকরণঃ
  1. এক বা দুটি মাঝারি আকারের পেঁয়াজ
  2. ব্লেন্ডার বা গ্রেটার
  3. পরিষ্কার কাপড় বা ছাঁকনি
তৈরির নিয়মঃ
  • প্রথমে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিন।
  • এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
  • কাপড় বা ছাঁকনি দিয়ে পেঁয়াজের রস আলাদা করুন।
  • চাইলে এর সঙ্গে অল্প নারিকেল তেল বা অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন। এতে করে মাথার জন্য তৈরি তেল মাথায় লাগালে কিছুটা কম জ্বালাপোড়া অনুভূত হবে।

পেঁয়াজের রস ব্যবহারের সঠিক নিয়ম

ধাপ ১: প্রথমেই চুলগুলো সুন্দর করে ভাগ করে নিন। চুলগুলো সুন্দরভাবে ভাগ করে নিলে খুব সহজেই মাথার ত্বকে তেল লাগানো যায়।

ধাপ ২: মাথায়ই তেল নেয়ার সময় তুলা বা আঙ্গুল দিয়ে নিন। তুলা ব্যবহার করলে রস সরাসরি স্ক্যাল্পে পৌঁছে দেয়। শুধু চুলে নয় মূলত মাথার ত্বকে লাগানো জরুরী।

ধাপ ৩: হালকাভাবে ম্যাসাজ করতে থাকুন। দুই থেকে তিন মিনিট আস্তে আস্তে মেসাজ করলে রক্ত সঞ্চালন বাড়তে থাকবে।

ধাপ ৪: নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করুন। ৩০ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষায় থাকুন।

ধাপ ৫: এরপর শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলুন। যদি পারেন এই সময় মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।কারণ এটি ব্যবহার করলে গন্ধ সহজে চলে যায়। 

সপ্তাহে কতবার ব্যবহার করা উচিত 

সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করাই যথেষ্ট। প্রতিদিন ব্যবহার করার প্রয়োজন নেই। প্রতিদিন ব্যবহার করলে ক্ষতি হতে পারে। কারণ অতিরিক্ত ব্যবহার করলে মাথার ত্বক শুষ্ক হয়ে যাবাসহ বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে।
এজন্য দুইদিন পর পর ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। যদি জীবনের প্রথমবার ব্যবহার শুরু করেন তাহলে সপ্তাহে একবার ব্যবহার করাটা বুদ্ধিমানের হবে। এরপর ধীরে ধীরে বাড়াতে পারেন তবে সপ্তাহে চেষ্টা করবেন দুই থেকে তিনবার নেওয়ার। 

পেঁয়াজের রস বেশি সময় রাখলে কি হতে পারে 

অনেকেই দ্রুত ফল পাওয়ার আশায় দীর্ঘ সময় পেঁয়াজের রস মাথায় রাখেন। এটা কিন্তু ক্ষতি। এমনটা ভেবে ব্যবহার করলে সমস্যা হবে। কি ধরনের সমস্যা হতে পারে চলুন জেনে নিই।
  • মাথার ত্বকে জ্বালাপোড়ার সৃষ্টি। 
  • পেঁয়াজে থাকা শক্তিশালী উপাদান সংবেদনশীল ত্বকে জ্বালার সৃষ্টি করে। 
  • চুল শুষ্ক হয়ে যেতে শুরু করে। 
  • দীর্ঘ সময় রাখলে চুলের স্বাভাবিক আদ্রতা কমে যাবে। 
  • লালচে ভাব বা চুলকানির সৃষ্টি হবে। 
  • কারো কারো ক্ষেত্রে এলার্জির মতো সমস্যাও দেখা দিবে। 
  • তীব্র গন্ধের সৃষ্টি হবে। 
  •  অনেকক্ষণ রাখলে চুলে গন্ধ বেশি সময় রয়ে যাবে। 

কারা পেঁয়াজের রস ব্যবহার করার আগে সতর্ক থাকবেন 

সব মানুষের জন্য একই উপায় উপযোগী নয় তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকা জরুরী।

  • যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে। পেঁয়াজে এলার্জি থাকলে ব্যবহার না করাই উত্তম।
  • মাথায় যদি কোনো ক্ষত থাকে তাহলেও পেঁয়াজের রস ব্যবহার করবেন না।
  • স্ক্যাল্পে কাটা বা ক্ষত থাকলে এবং সেখানে যদি পেঁয়াজের রস লাগানো হয় তাহলে জ্বালা বাড়বে।    প্রথমে হাতে বা কানের পাশে সামান্য লাগিয়ে পরীক্ষা করে নিলে বোঝা যাবে যে এটা ব্যবহার ঠিক হবে  কিনা। 

পেঁয়াজের রসের সঙ্গে কি কি মেশাবেন

  • অরিজিনাল নারিকেলের তেল। নারিকেল তেলটি যদি নিজ হাতে তৈরি হয় তাহলে আরো বেশি ভালো হয়। নারিকেল তেল ব্যবহার করলে সেটা চুল নরম রাখতে সাহায্য করবে। 
  • অ্যালোভেরা জেল। এই জেলটা অর্গানিক হলে বেশি ভালো হয়। জ্বালাপোড়া কমাতে অ্যালোভেরা জেল সাহায্য করবে।
  • অ্যালোভেরা জেলের পর প্রয়োজন পিওর মধু।মধু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটা চুলের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে।
  • মধুর পর প্রয়োজন হবে লেবুর রস। যাদের মাথায় অতিরিক্ত খুশকি। তাদের জন্য খুশকি কমাতে লেবুর রস খুবই সহায়ক হবে।  তবে অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করতে হবে। 

পেঁয়াজের গন্ধ দূর করার উপায়

পেঁয়াজের রস ব্যবহারের পর অনেকেই গন্ধ নিয়ে খুবই বিরক্ত হন। তবে কয়েকটি সহজ উপায়ে এটি কমানো সম্ভব। উপায়গুলো হচ্ছেঃ 
  • হালকা সুগন্ধযুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন তবে শ্যাম্পুটা অবশ্যই মানসম্পন্ন হতে হবে।
  • শেষবার ধোয়ার সময় লেবু পানি ব্যবহার করবেন।
  • গোলাপ জল বা অ্যালোভেরা ব্যবহার করলে গন্ধ কিছু টা কমে। 
  • সব সময় মাথায় রাখবেন অতিরিক্ত পরিমাণে রস ব্যবহার না করাই ভালো। 

পেঁয়াজের রস ব্যবহার করে ফল পেতে কতদিন সময় লাগে 

এটি সম্পূর্ণ ব্যক্তিভেদে আলাদা। কেউ তিন থেকে চার সপ্তাহের মধ্যে কিছুটা পরিবর্তন বুঝতে পারেন আবার কারো কারো আরো বেশি সময় লেগে যায়। ঘরোয়া উপায়ে সাধারণত ধৈর্য ধরে নিয়মিত ব্যবহার করতে হয়।
ঘরোয়া উপায়ে ফল পেতে কিছুটা সময় লাগে কেননা ঘরোয়া উপাদানসমূহে কোনো ক্যামিকেল ব্যবহার করা হয় না। এজন্য একদিন ব্যবহার করেই বড় পরিবর্তন আশা করা ঠিক নয়।

কিছু গুরুত্বপূর্ণ টিপস

সব সময় চেষ্টা করবেন টাটকা রস ব্যবহার করার। পুরনো রস ব্যবহার করলে কাঙ্খিত ফল পাবেন না।কেননা রস পুরনো হলে এর কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে।

অতিরিক্ত পেঁয়াজের রস ব্যবহার করা হতে বিরত থাকুন। নির্দিষ্ট সময় সীমা না মেনে অর্থাৎ বেশি ব্যবহার করলে ভালো ফলাফলের বদলে সমস্যা আরও বাড়বে।

পেঁয়াজের রস মাথায় ব্যবহার করার সময় কোনোভাবেই যেন চোখের ভেতর না যায় সেদিকে খেয়াল রাখুন। চোখে গেলে জ্বালাপোড়া করবে তাই সাবধানে ব্যবহার করবেন।

ভালো হয় যদি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করেন। কঠিন ক্যামিকেলযুক্ত শ্যাম্পু ব্যবহার করলে চুল আরো শুষ্ক হয়ে যাবে।

শুধু চুলে পেঁয়াজের রস নিলেই হবেনা কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়াও জরুরী। শুধু বাহিরের যত্ন নয়, চুল ভালো রাখতে পুষ্টিকর খাবার খাওয়াটাও জরুরী। 

উপসংহারঃ 

পেঁয়াজের রস চুলের যত্নে জনপ্রিয় একটি ঘরোয়া উপায় হলেও এটি সঠিক নিয়মে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে ৩০ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত মাথায় রাখা নিরাপদ ও কার্যকার বলে ধরা হয়। এর বেশি সময় রাখলে অনেকের ক্ষেত্রে জ্বালাপোড়া বা শুষ্কতার মতো সমস্যা দেখা দিবে।

তাই ধৈর্য ধরে নিয়মিত এবং পরিমিতভাবে ব্যবহার করাই সবচেয়ে ভালো উপায়। পাশাপাশি যদি মাথার ত্বকে অতিরিক্ত সমস্যা এলার্জি বা চুল পড়া বেড়ে যায় তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সঠিক যত্ন ও নিয়ম মেনে চললে পেঁয়াজের রস আপনার চুলের যত্নে ভালো সহায়ক হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফোব্লেন্ড বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url