ডাবের পানি কতক্ষন ভালো থাকে

গ্রীষ্মকাল, রোদের আলো তীব্রভাবে শরীরে হানা দিচ্ছে।কিছুক্ষণ পরপরই তীব্র পানি পিপাসা অনুভূত হচ্ছে।ঠিক এই সময় যদি টাটকা ডাবের পানি খাওয়া যেত তাহলে মন-প্রাণ জুড়ে যেত।পথে-ঘাটে অর্থাৎ ফুটপাতেই বিক্রি হয়ে থাকে ডাব।প্রচন্ড গরমে ডাবের চাহিদা অনেক বেড়ে যায় যে কারণে শীতকালের চেয়ে গ্রীষ্মকালে ডাবের দাম থাকে দ্বিগুণেরও দ্বিগুণ।

দামের দিকে তো তাকালে হচ্ছে না শরীরের দিকেও খেয়াল রাখা চাই।সাধারণ বিশুদ্ধ পানি আমাদের শরীরে সামান্য কিছু চাহিদা পূরণ করলেও ডাবের পানির মতো উপকারী পদার্থ সাধারণ বিশুদ্ধ পানির মধ্যে নেই।যেহেতু কিছু কিছু ডাব আকারে বড় হয়ে থাকে এবং সেগুলোর মধ্যে অনেক পানি থাকাই সেই পানি সংরক্ষণের প্রয়োজন পড়ে।এজন্য আজকের আর্টিকেলে ডাবের পানি  কতক্ষণ ভালো থাকে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।

পেইজ সূচিপত্রঃ ডাবের পানি কতক্ষন ভালো থাকে

ডাবের পানি কতক্ষন ভালো থাকে

এই তীব্র গরমে একটি ডাব খেলে প্রাণটা যেন জুড়িয়ে যায়।ডাবের পানি দেখতে সাধারণ বিশুদ্ধ পানির মতো লাগলেও এর কার্যক্ষমতা বিশুদ্ধ পানির চেয়ে অনেক বেশি।ডাবের পানির মধ্যে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।এর পুষ্টি উপাদান গুলো আমাদের শরীরের পানি শূন্যতার লেভেল অনেকখানি কমিয়ে দেয়। এই গরমে ডাবের পানি ফুটপাত থেকে সংগ্রহ করে সংরক্ষণ করা উচিত।এইজন্য জানা প্রয়োজন ডাবের পানি কতক্ষণ ভালো রাখা সম্ভব।ডাব থেকে পানি বের করার সময় হতে সর্বোচ্চ ২৪ ঘন্টা সংরক্ষণ করা সম্ভব।তবে এটা মাথায় রাখা উচিত যে ডাব কানা করার পর থেকেই ধীরে ধীরে ডাবের পানির কার্যক্ষমতা কমতে শুরু করে। এজন্য দেরি না করে ডাবের পানি ফ্রিজের নরমালে রাখুন এবং যত দ্রুত সম্ভব নির্দিষ্ট সময় পরপর ডাবের সংরক্ষিত পানি পান করে ফেলুন। 

ডাবের মধ্যকার পুষ্টি উপাদান সমূহ

আমাদের সকলেরই জানা উচিত ডাবের পানির পুষ্টি উপাদান গুলো আসলে কি কি।যদি আমাদের ডাবের পানির পুষ্টি উপাদান সম্পর্কে জানা থাকে  তাহলে ডাবের পানির প্রতি গুরুত্বও অনেকখানি বেড়ে যাবে। তাহলে আসুন আমরা জেনে নিই এর মধ্যে কি কি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে।ডাবের মধ্যে রয়েছে মূলত ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন সি-কমপ্লেক্সে,  আইরন, ভিটামিন বি কমপ্লেক্স ও এন্টিঅক্সিডেন্টসহ নানা ধরনের উপকারী পুষ্টি উপাদান।এই পুষ্টি উপাদানসমূহ আমাদের শরীরকে পানি শূন্যতা হতে রক্ষা করে শরীরকে সতেজ এবং কর্মক্ষম রাখে।চেষ্টা করুন আপনার আশেপাশের মানুষদের ডাবের পুষ্টি উপাদান সম্পর্কে সকলকে অবগত করতে, যেন সকলের নিকট ডাবের পানির গুরুত্ব বেড়ে যায়। 

আরও পড়ুনঃ খালি পেটে ডাবের পানি খাওয়া ভালো নাকি ক্ষতিকর?

ডাবের পানির বিশেষ উপকারিতাসমূহ 

অন্যান্য খাদ্যের ন্যায় ডাবের পানিরও বিশেষ উপকারিতা রয়েছে।যারাই ডাবের পানির উপকারিতা সম্পর্কে জানেন তারা গরমে ডাবের পানি নির্দিষ্ট পরিমাণে পান করে থাকেন।আমাদের যদি ডাবের পানির উপকারিতা সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আমরাও নিয়মিত ডাবের পানি খাবার প্রতি আকৃষ্ট থাকব।তাহলে চলুন ডাবের উপকারিতা সম্পর্কে জেনে নিই।

ডাবের পানির উপকারিতাঃ

  • ডাব আমাদের শরীরের ভারসাম্য বজায় রেখে শরীরকে শক্ত অবস্থানে দাঁড় করিয়ে রাখে।
  • ডাবে বৈদ্যমান বিভিন্ন গুনাগুন আমাদের শরীরের সকল পুষ্টি ও খনিজের অভাব দূর করে দিতে সাহায্য করে।
  • বিশুদ্ধ পানির পাশাপাশি ডাবের পানি খেলে সেটা আমাদের শরীরের ইউরিনারি ট্রাক্ট পরিষ্কারে সহায়তা করে।
  • বিশেষ করে ডাবের পানি আমাদের থাইরয়েড হরমোনের উৎপাদন ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। 
  • ডাবের পানিতে পর্যাপ্ত এনজাইম থাকায় সেটি আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয়।
  • ডাবের একটি বড় পরিচয় হলো এটা হচ্ছে প্রাকৃতিক স্যালাইন প্রচন্ড রোডে বিশেষ করে কৃষক রাজমিস্ত্রিসহ এই জাতীয় পেশায় যারা নিয়োজিত রয়েছেন তাদের দিনে অন্তত দুইটা ডাব খাওয়া উচিত।
  • নিয়মিত শরীর চর্চা করার পাশাপাশি ডাবের পানি খেলে শরীরের জন্য উপকার হয়।
  • এছাড়াও নিয়মিত ডাব খেলে স্কিন ভালো থাকে এবং ঠোঁট মসৃণ ও উজ্জ্বল থাকে। 

ডাবের পানির অপকারিতাসমূহ 

পৃথিবীতে প্রতিটা জিনিসের ভালো-মন্দ দিক রয়েছে। কোন জিনিসই স্বয়ংসম্পূর্ণ নয়।এই কথাটা ঠিক ডাবের পানির ক্ষেত্রেও প্রযোজ্য। ডাবের পানির যেমন অনেক পুষ্টিগুণ বা অপকারিতা রয়েছে তেমনিভাবে এর কিছু অপকারিতাও রয়েছে।

ডাবের পানির অপকারিতাসমূহঃ

  • ডাবের পানি অতিরিক্ত খেলে পাতলা পায়খানা বা ডায়রিয়াও হতে পারে। 
  • যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং তারা অল্প পরিসরে খেতে পারেন অথবা প্রয়োজনে এড়িয়েও চলতে পারেন। 
  • যাদের ডায়াবেটিকস রয়েছে তাদের নির্দিষ্ট পরিমাণ গ্লাস ডাবের পানি খাওয়া উচিত।
  • দীর্ঘ সময় পড়ে থাকা ডাবের পানিতে ব্যাকটেরিয়া জমলে সেটা শরীরের জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।

ডাবের পানি ওজন কমাতে সাহায্য করে 

প্রাকৃতিক স্যালাইন নামে খ্যাত ডাবের পানি মানুষের শরীরে অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে থাকে।যাদের শরীরে অতিরিক্ত চর্বি তারা দিনে এক গ্লাস হলেও ডাবের পানি পান করবেন।টাকা দিয়ে কোমল পানীয় কিনে খেয়ে শরীরকে আর বাড়াবেন না, এর চেয়ে ভালো হবে যদি ডাবের পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন।ডাবের পানি পুরোপুরি প্রাকৃতিক হওয়ায় এর মধ্যে কোন ভেজালের শঙ্কা  নেই, ছোট বড় যে কোন সাইজের ডাবের পানি শরীরের জন্য উপকারী।বর্তমানে বাজারের সকল ফলমূলে ভেজাল পরিলক্ষিত হলেও কেবলমাত্র ডাবই ভেজাল মুক্তভাবে বিক্রি হয়ে থাকে। 

আরও পড়ুনঃ ফ্রিজে রাখা খাবার কতক্ষণ নিরাপদ থাকে জানুন

রোগ প্রতিরোধে সহায়ক 

ডাবের পানি প্রাকৃতিকভাবে বিশুদ্ধ হওয়ায় এর মধ্যে কোনো প্রকার ক্ষতিকর পদার্থ নেই। আপনি যদি নিয়মিত নির্দিষ্ট পরিমাণে ডাবের পানি খেতে পারেন তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে।এতে করে আপনি সুস্থ ও সরল থাকবেন।

যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, হজমে সমস্যা, পানি শূন্যতা সমস্যা তাদের ডাবের পানি নিয়মিত খাওয়া উচিত। পাশাপাশি যারা অসুস্থ বা হাসপাতালে ভর্তি তাদেরও নিয়মিত ডাবের পানি খাওয়া প্রয়োজন।কেননা ডাবের পানি দ্রুত শরীরে এনার্জি যোগায় এবং শরীরকে একটিভ করে তোলে।

গর্ভবতী মহিলাদের জন্য ডাবের পানি 

পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়েরা অনেক দুর্বল ও ক্লান্ত থাকেন। এই সময় অনেকে ভালো ফলমূল এবং পাশাপাশি ডাবের পানি খেয়ে থাকেন।তবে সকলের তো আর ভালো ফলমূল কিনে খাওয়ার সামর্থ্য থাকে না, সেইসকল মানুষ  যদি নিয়মিত বাচ্চার মাকে ডাবের পানি পানের ব্যবস্থা করে দেয় তাহলে সেই মা এবং তার গর্ভে থাকা বাচ্চা সুস্থ থাকবেন এবং তাদের দুইজনেরই রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে থাকবে। 

আরও পড়ুনঃ ডিহাইড্রেশন দূর করতে কোন পানীয় সবচেয়ে কার্যকর?

ডাবের পানি নষ্ট হয়েছে বুঝবেন যেভাবে

  1. ডাবের পানির স্বাদে পরিবর্তন  লাগলে বুঝতে হবে সেটা তার কার্যক্ষমতা হারিয়েছে। 
  2. ডাবের পানি ঘোলা হয়ে গেলে বুঝতে হবে এটা খাওয়ার উপযোগিতা নয়।
  3. টক বা অস্বাভাবিক গন্ধ লাগলে মোটেও খাওয়া যাবেনা।
  4. ডাবের পানির গাঢ়ত্ব বেড়ে ফেনার আকার ধারণ করলে।
  5. পানির স্বচ্ছতা কমে ঘোলাটে হলে খাওয়া যাবেনা।

উপসংহার 

এখন যে গরম পড়ছে তাতে করে বেঁচে থাকাই কঠিন হয়ে যাচ্ছে।এজন্য সুস্থ থাকতে হলে কোমল পানীয় না খেয়ে ডাবের পানি পান করুন।ডাবের পানি প্রাকৃতিকভাবে তৈরি এটা খেলে শরীরের জন্য খুবই উপকার হয়। 

আমি পার্সোনালি ডাবের পানি খেতে খুবই পছন্দ করি।ডাবের পানি খেলে আমি খুবই সতেজতা অনুভব করি। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই গরমে বেশি বেশি ডাবের পানি পান করুন, সুস্থ থাকুন এবং পরিবার-পরিজনদেরকেও বেশি বেশি ডাবের পানি পান করতে উৎসাহিত করুন।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফোব্লেন্ড বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url