Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ সম্পর্কে অনেকেই সঠিক ভাবে জানেন না, বিশেষ করে যারা নতুন ই-কমার্স ব্যবসা শুরু করছেন। আপনি হয়তো ইতিমধ্যে একটি Shopify একাউন্ট খুলে ফেলেছেন, স্টোরের ডিজাইনও পছন্দ করে নিয়েছেন–কিন্তু যখন প্রশ্ন আসে “এখন প্রোডাক্ট কোথায় দেবো, কিভাবে দেব?” তখন অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যান। এমন অনুভূতি হওয়াটা খুবই স্বাভাবিক। 

কারণ প্রথমবার যে কোনো নতুন প্লাটফর্মে কাজ করতে গেলে একটু হোঁচট খাওয়াটায় স্বাভাবিক। কিন্তু সত্যি কথা হলো, Shopify তে প্রোডাক্ট যোগ করা আসলে অনেকটাই সহজ। শুধু ধাপগুলো সম্পর্কে  একটু ভালো  ধারণা  থাকলেই কাজটা সম্পন্ন করতে সহজ হয়। এই আর্টিকেলে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করবো,  যাতে আপনি নিজেই কনফিডেন্টলি খুব সহজ প্রক্রিয়ায়  কাজটি করতে পারেন। 

পেইজ সূচিপত্রঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ: শুরুর আগে যা জানা দরকার 

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ শুরু করার আগে কয়েকটি বিষয় পরিস্কার থাকা দরকার। অনেকে ভাবেন শুধু ছবি আপলোড করলেই কাজ হয়ে যায়। কিন্তু একটা ভালো প্রোডাক্ট লিস্টিং তৈরি করতে হলে আরো বেশ কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন। 

প্রোডাক্ট যোগ করার আগে যা প্রস্তুত রাখবেনঃ

  • প্রোডাক্টের স্পষ্ট ছবি– কমপক্ষে ৩ থেকে ৫টি ভালো মানের ছবি,যেখানে প্রোডাক্টটি বিভিন্ন কোণ থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ছবির মান যত ভালো হবে কাস্টমার বা ক্রেতার প্রোডাক্টের ওপর আকর্ষণও বাড়বে এবং বিক্রির সম্ভাবনাও বেড়ে যাবে। 
  • প্রোডাক্টের বিস্তারিত তথ্য– একটি প্রোডাক্টের নাম, দাম, স্টক পরিমাণ, সাইজ, রং বা অন্যান্য ভেরিয়েন্ট এই জাতীয় সকল গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। এই জাতীয় তথ্যগুলোই কাস্টমাররা বেশি খুঁজে থাকে বা যাচাই করতে আগ্রহী থাকে।
  • একটি ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন– যেটা পড়ার মাধ্যমে একজন কাস্টমার বুঝতে পারবেন পণ্যটি কি, কিভাবে ব্যবহার হয় এবং কেন তিনি এটি কিনবেন। প্রোডাক্টের  ডেসক্রিপশন যত স্পষ্ট এবং ক্লিয়ার হবে কাস্টমারের প্রোডাক্টের প্রতি আগ্রহও অনেক বাড়বে।
  • SKU বা বারকোড নম্বর (যদি থাকে)– এটা ইনভেন্টরি ট্র্যাকিংয়ের জন্য কাজে লাগে। বর্তমান সময়ের অধিকাংশ প্রোডাক্টেই এস কে ইউ বা বারকোড নম্বর ব্যবহার করা হয়ে থাকে। ইনভেন্টরি ট্র্যাকিং বলতে আপনার স্টোরে কোন প্রোডাক্টটি কত পরিমাণে রয়েছে,কতটি বিক্রি হয়েছে এবং কতটি অবশিষ্ট রয়েছে সেটার একটা হিসাব রাখা। 
  • শিপিং সংক্রান্ত তথ্য– পণ্যটি ক্রেতার কাছে পৌঁছে দেয়ার জন্য প্রয়োজনীয় সকল তথ্য যেমনঃ পণ্যের ওজন, ডেলিভারি পদ্ধতি  এবং শিপিং চার্জের  জন্য Shopify এ যুক্ত করা যায়।সঠিক শিপিং তথ্য দিলে ডেলিভারি খরচ নির্ভুলভাবে হিসাব করা সহজ হয় এবং অর্ডার পরিচালনার ক্ষেত্রেও ঝামেলা কিছুটা কমে। 

ধরুন, আপনি হ্যান্ডমেইড বা হাতে তৈরি মোমবাতির ব্যবসা করছেন। তাহলে আপনার কাছে থাকতে হবে মোমবাতির সুন্দর কিছু ছবি,প্রতিটি সাইজের দাম, সুগন্ধির ধরন এবং একটি বর্ণনা যেখানে বলা থাকবে “এই মোমবাতি কতক্ষণ জ্বলে, গন্ধ কেমন, কোন উপলক্ষে উপহার দেওয়া যায়।”এই তথ্যগুলো আগে থেকে গুছিয়ে রাখলে পরবর্তী ধাপগুলো অনেক দ্রুত সম্পন্ন করা যাবে।

Shopify এডমিন প্যানেলে লগইন করে প্রোডাক্টস সেকশনে যাওয়া 

প্রোডাক্ট যোগ করার পুরো কাজটি হয় Shopify এর এডমিন প্যানেল থেকে। আপনার স্টোরের এডমিন লিংক সাধারণত এই রকম  দেখতে হয়ঃ yourstore.myshopify.com/admin। এখানে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

লগইন করার পর বাম দিকে একটি মেনু দেখতে পাবেন। সেখান থেকে Products অপশনে ক্লিক করুন। এরপর ওপরের ডানকোণে Add Products নামে একটি সবুজ বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করলেই প্রোডাক্ট যোগ করার পেজ খুলে যাবে। 

এই পেজটি প্রথমবার দেখলে একটু জটিল মনে হতে পারে কারণ অনেক ফিল্ড থাকে। কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই আমরা একটা একটা করে সব সেকশন দেখব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ফিল্ড পূরণ করা বাধ্যতামূলক নয়। তবে যত বেশি তথ্য দেবেন আপনার প্রোডাক্ট তত ভালোভাবে উপস্থাপন হবে এবং সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া সহজ হবে। 

Shopify এ নতুন প্রোডাক্ট এড করার উপায়– টাইটেল ও ডেসক্রিপশন লেখা 

Shopify– এ নতুন প্রোডাক্ট এড করার উপায় হিসেবে প্রথমেই আসে সঠিক টাইটেল এবং ডেসক্রিপশন লেখা।এই বিষয়টাকে অধিকাংশ মানুষই হালকাভাবে নেন কিন্তু আসলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। 
টাইটেল লেখার নিয়ম 
প্রোডাক্ট টাইটেল হওয়া উচিত স্পষ্ট, সংক্ষিপ্ত এবং কাস্টমারের ভাষায়। উদাহরণস্বরূপঃ
  • ❌ ভুলঃ "Item 001—Cotton Material"
  • ✅ সঠিকঃ " পুরুষের সুতি পাঞ্জাবি—সাদা রং, সাইজ M–XXL"
টাইটেলে প্রোডাক্ট এর মূল বৈশিষ্ট্য যুক্ত করুন যেটা দেখে মানুষ পণ্যটার কার্যক্ষমতা  সম্পর্কে সহজেই বুঝতে পারবে। 
ডেসক্রিপশন লেখার কৌশল 
ডেসক্রিপশন অংশে কাস্টমার যা জানতে চান তার সব তথ্য রাখুনঃ
  • পণ্যটি কি এবং কিভাবে ব্যবহার করতে হয় 
  • উপাদান বা ম্যাটেরিয়াল কি 
  • কোন বয়সের বা কোন ধরনের মানুষের জন্য উপযুক্ত 
  • কেন এই পণ্যটি বাজারের অন্যগুলোর চেয়ে ভালো 
  • যত্ন বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নির্দেশনা 
বাস্তব উদাহরণঃ ধরুন, আপনি কাঁচের তৈরি পানির বোতল বিক্রি করছেন। তাহলে ডেসক্রিপশনে লিখুন যে, "এই বোতলটি 100% ফুড-গ্রেড বোরোসিলিকেট কাঁচ দিয়ে তৈরি যা গরম ও ঠান্ডা উভয় পানীয়ের জন্য নিরাপদ। ৫০০ মিলি ধারণ ক্ষমতা সম্পন্ন এই বোতলটি লিকপ্রুফ এবং ঢাকনা সহ পাওয়া যাচ্ছে। অফিস, জিম বা ভ্রমণের জন্য আদর্শ একটি বোতল।" এই ধরনের ডেসক্রিপশন পড়ে কাস্টমার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন।

প্রোডাক্টের ছবি আপলোড করার সঠিক পদ্ধতি 

প্রোডাক্টের ছবি আপলোড করা Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার একটি গুরুত্বপূর্ণ ধাপ। গবেষণায় দেখা গেছে, ভালো ছবি থাকলে একটি পণ্যের বিক্রি ৪০% পর্যন্ত বেশি হতে পারে। তাই এই অংশটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। 
ছবি আপলোডের ধাপঃ
  1. প্রোডাক্ট পেজে Media সেকশনে যান
  2. Add media বাটনে ক্লিক করুন
  3. আপনার কম্পিউটার থেকে ছবি নির্বাচন করুন(ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন)
  4. একাধিক ছবি একসাথে আপলোড করা যায় 
  5. প্রথম ছবিটি সাধারনত Main Image হিসেবে দেখায়–সবচেয়ে আকর্ষণীয় ছবিটা প্রথমে রাখুন।
ছবির জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ
  • সাইজ– ছবির রেজোলিউশন কমপক্ষে ২০৪৮ × ২০৪৮ পিক্সেলে রাখলে ভালো হয়।
  • ফরম্যাট– JPG বা PNG ফরমেট সবচেয়ে ভালো কাজ করে। 
  • ব্যাকগ্রাউন্ড– সাদা বা হালকা রঙের ব্যাকগ্রাউন্ড পেশাদার দেখায়। 
  • ALT টেক্সট– প্রতিটি ছবিতে ALT টেক্সট যোগ করুন যাতে গুগল সার্চেও পাওয়া যায়। 
যেমন ধরুন, আপনি হ্যান্ড ব্যাগ বিক্রি করছেন। তাহলে ছবিগুলো এভাবে তুলুনঃ একটি ছবিতে ব্যাগের সামনের দিক, একটি ছবিতে ব্যাগের পেছনের দিক, একটি ছবিতে ব্যাগের ভেতরের পকেট, একটিতে ক্লোজ আপে কারুকাজ এবং একটিতে কেউ একজন ব্যাগটি হাতে বা কাঁধে নিয়ে আছেন এমন ছবি। এই শেষ ছবিটি লাইফ স্টাইল ইমেজ নামে পরিচিত এবং এটি কাস্টমারকে ভিজুয়ালি কনভিন্স করতে সবচেয়ে বেশি কাজ করে। 

দাম, কনভেন্টরি ও শিপিং তথ্য সঠিকভাবে পূরণ করা 

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপের মধ্যে দাম এবং ইনভেন্টরি অংশটি একটু বেশি মনোযোগ দিয়ে পূরণ করা প্রয়োজন। কারণ এখানে ভুল হলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

Pricing সেকশনঃ
  • Price: এখানে আপনার পণ্যের বিক্রয় মূল্য দিন। যেমনঃ ৮৫০ টাকা।
  • Compare-at price: যদি পণ্যটিতে ছাড় দিতে চান তাহলে এখানে আগের দামটি দিন। যেমনঃ ১২০০টাকা। তাহলে স্টোরে দেখাবে ১২০০  ৮৫০ টাকা✅।
  • Cost Per Item: এটা ঐচ্ছিক,শুধু আপনার নিজের হিসাবের জন্য। এটা কাস্টমাররা দেখতে পান না। 

Inventory Section: 
  • SKU (Stock Keeping Unit): প্রতিটি প্রোডাক্টের জন্য একটি ইউনিক কোড দিন। যেমন ধরুন, BAG-RED-001। এটা পরবর্তীতে স্টক ম্যানেজমেন্ট এ সাহায্য করে।
  • Barcode: যদি আপনার ফোনে বারকোড থাকে তাহলে দিন আর যদি না থাকে তাহলে খালি রাখলেও সমস্যা নেই। 
  • Track Quantity: এই অপশনটি চালু রাখলে স্টোক শেষ হয়ে গেলে Shopify আপনাকে সতর্ক করবে।
  • Quantity: আপনার কাছে বর্তমানে উক্ত প্রোডাক্টটি কত পিস  আছে তা লিখুন।  

Shipping Section: 
এই সেকশনে পণ্যের ওজন দিন (গ্রামে বা কিলোগ্রামে)। এটা শিপিং চার্জ হিসাব করতে কাজে লাগে। ধরুন, আপনার পণ্যের ওজন ৫০০ গ্রাম তাহলে সেটাই লিখুন।

ভেরিয়েন্ট যোগ করাঃ সাইজ, রং ও অন্যান্য অপশন 

অনেক পণ্যে একাধিক সাইজ, রং বা ভার্সন থাকে। যেমন টি-শার্ট বিভিন্ন সাইজে আসে (S,M,L,XL), আবার জুতো বিভিন্ন নম্বরে পাওয়া যায়।  Shopify - এ এই ধরনের অপশন কে Variants  বলে।
ভ্যারিয়েন্ট যোগ করার পদ্ধতিঃ
  1. প্রোডাক্ট পেজে নিচে স্ক্রল  করুন 
  2. Variants সেকশনে Add options like size or color বাটনে ক্লিক করুন।
  3. Option Name ফিল্ডে দেখুন(যেমন: Size)
  4. Option Values ফিল্ডে প্রতিটি অপশন লিখুন (যেমন: S,M,L,XL)
  5. একাধিক ভেরিয়েন্ট টাইপ যোগ করতে Add another option এ ক্লিক করুন
বাস্তব  উদাহরণ: ধরুন আপনি কুর্তা বিক্রি করছেন যেটা তিনটি রঙে(নীল,সবুজ,হলুদ) এবং তিনটি সাইজে(S,M,L) আসে। তাহলে ভ্যারিয়েন্ট যোগ করলে Shopify স্বয়ংক্রিয়ভাবে ৯টি (৩×৩) কম্বিনেশন তৈরি করবে। প্রতিটি কম্বিনেশন এর জন্য আলাদা আলাদা দাম, স্টক এবং ছবিও দিতে পারবেন। 

ভেরিয়েন্টের জন্য আলাদা মূল্য নির্ধারণঃ
ধরুন, S সাইজের দাম ৬৫০ টাকা আর XL সাইজের দাম ৭৫০ টাকা – এটাও Shopify তে আলাদাভাবে সেট করা যায়। ভ্যারিয়েন্ট লিস্টে প্রতিটি কম্বিনেশন এর পাশে দাম পরিবর্তন করার অপশন পাবেন। 

SEO সেটিংস এবং প্রোডাক্ট ভিজিবিলিটি  নিশ্চিত করা

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপে  SEO অংশটি অনেকেই এড়িয়ে যান— এটা একটা বড় ধরনের ভুল। এই অংশটি সঠিকভাবে পূরণ করলে আপনার প্রোডাক্ট গুগল সার্চে উঠে আসতে পারে এবং ফ্রি ট্রাফিক পাওয়া সম্ভব হয়। 

SEO সেকশন পূরণ করার নিয়মঃ
প্রোডাক্ট পেজের একদম নিচে search engine  listing সেকশনটি আছে। edit বাটনে ক্লিক করুন। 
  • Page Title: এটা গুগলে দেখানো হয়। ৭০ ক্যারেক্টারের মধ্যে রাখুন এবং মূল কিওয়ার্ড যোগ করুন। উদাহরণ: "হ্যান্ডমেইড মাটির চা কাপ সেট। যেখানে রয়েছে মোট ছয় পিস। আপনার স্টোরের নাম।" 
  • Meta Description: ১৬০  ক্যারেক্টারের মধ্যে পণ্যের সংক্ষিপ্ত বর্ণনা দিন। এটা গুগলে সার্চ রেজাল্টে দেখায়। 
  • URL Handle: প্রোডাক্টের ইউআরএল সহজ ও পরিষ্কার রাখুন। যেমনঃ matir-cha-kap-set
প্রোডাক্ট স্ট্যাটাস নির্ধারণঃ
পেজের ওপরে ডান দিকে status অপশন আছে। এখানে দুটি অপশন থাকে: 
  • Active: প্রোডাক্টটি সবার কাছে দেখা যাবে এবং কিনতে পারবে। 
  • Draft: প্রোডাক্টটি আপাতত লুকানো থাকবে পরে প্রকাশ করা যাবে।
যদি আপনি এখনো সব তথ্য ঠিক করতে না পারেন, তাহলে Draft এ রেখে পরে Active করতে পারেন।

প্রোডাক্ট কালেকশনে যোগ করা এবং সংগঠিত করা 

একটি Shopify স্টোরে অনেক ধরনের পণ্য থাকতে পারে। সব পণ্য একসাথে দেখালে কাস্টমারের জন্য খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য Shopify-তে Collections বা বিভাগ তৈরীর ব্যবস্থা আছে। Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপে এই অংশটিও গুরুত্বপূর্ণ। 

Collections কিভাবে কাজ করেঃ
ধরুন আপনার একটি ফ্যাশন স্টোর আছে। আপনি কালেকশনস তৈরি করতে পারেন এভাবেঃ
  • পুরুষের পোশাক 
  • মহিলার পোশাক 
  • শিশুদের পোশাক 
  • এক্সোসরিজ 
প্রোডাক্টটি Collection -এ যোগ করার পদ্ধতিঃ
প্রোডাক্ট পেজে product organization সেকশনে যান। সেখানে collections ফিল্ডে আপনার কাঙ্খিত কালেকশনের নাম লিখে সার্চ করুন এবং সিলেক্ট করুন। একটি প্রোডাক্টকে একাধিক কালেকশনেও যোগ করা যায়।  
এছাড়া এই সেকশনে আরো কিছু অপশন থাকেঃ
  • Product type: পণ্যের ধরন (যেমন: Shirt, Bag, Electronics ) 
  • Vendor: যে ব্রান্ড বা সাপ্লায়ার থেকে পণ্যটি আনা হয়েছে 
  • Tags: প্রোডাক্ট এর জন্য ট্যাগ যোগ করুন যাতে সার্চ করলে পাওয়া যায়। যেমন: গরমের পোশাক,! ঈদ স্পেশাল, গিফট আইটেম ইত্যাদি। 
একটু কৌশলঃ ট্যাগগুলো বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দিলে বেশি কাস্টমারের কাছে পৌঁছানো যায়। 

Shopify-এ নতুন প্রোডাক্ট এড করার উপায়: বাল্ক আপলোড ও সেভ করা

বাল্ক আপলোড হলো Shopify-এ নতুন প্রোডাক্ট এড করার উপায় হিসেবে সবচেয়ে সময় সাশ্রয়ী পদ্ধতি— বিশেষত যাদের একসাথে অনেক পণ্য আপলোড করতে হয়। 
CSV ফাইল দিয়ে বাল্ক আপলোডঃ
যদি আপনার কাছে ১০০ বা তার বেশি পণ্য থাকে সেগুলো একটা একটা করে যোগ করা অনেক সময়সাপেক্ষ। এই ক্ষেত্রে Shopify-এর Import ফিচার ব্যবহার করুন। 

পদ্ধতিঃ
  • Products > Import -এ যান
  • Shopify-এর নমুনা CSV টেমপ্লেট ডাউনলোড করুন 
  • Excel বা Google sheets -এ ফাইলটি খুলুন
  • প্রতিটি পণ্যের তথ্য আলাদা সারিতে পূরণ করুন 
  • ফাইলটি সেভ করে Shopify-তে আপলোড করুন 
CSV ফাইলে যেসব কলাম থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলোঃ Handle, Title, Body (HTML), Vendor, Price, Inventory Qty, Image Src ইত্যাদি।

একটি ব্যবহারিক পরামর্শঃ প্রথমবার বাল্ক আপলোড করার আগে মাত্র ২ থেকে ৩টা পণ্যের তথ্য দিয়ে একটি ছোট CSV ফাইল তৈরি করে পরীক্ষা করুন। সব ঠিকঠাক হলে বাকি পণ্যগুলো যোগ করুন এতে বড় ভুলের ঝুঁকি কমে যায়। 

প্রোডাক্ট সেভ করাঃ
সব তথ্য পূরণ হয়ে গেলে পেজের উপরে বা নিচে Save বাটনে ক্লিক করুন।  Shopify স্বয়ংক্রিয়ভাবে প্রোডাক্টটি সেভ করে এবং আপনাকে একটি কনফার্মেশন দেখায়। 

সেভ করার পর View বাটনে ক্লিক করে দেখুন আপনার স্টোরে প্রোডাক্টটি কেমন দেখাচ্ছে।  কোন কিছু ঠিক না দেখালে সাথে সাথেই এডিট করুন। 

প্রোডাক্ট যোগ করার পর যা করবেনঃ পরীক্ষা ও পরিমার্জন 

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ শেষ হলেই কাজ শেষ হয়ে যায় না বরং পরবর্তী কিছু কাজও গুরুত্বপূর্ণ। 
প্রোডাক্ট লাইভ হবার পর যা চেক করবেনঃ
  1. মোবাইলে দেখুনঃ আজকাল বেশিরভাগ মানুষ মোবাইল দিয়ে অনলাইন শপিং করেন। তাই আপনার স্টোর মোবাইলে কেমন দেখাচ্ছে তা অবশ্যই চেক করুন। ছবিগুলো কি ঠিকমত লোড হচ্ছে? দাম কি স্পষ্ট দেখাচ্ছে? এমন জাতীয় বিষয়গুলো লক্ষ্য করুন। 
  2. অর্ডার প্রক্রিয়া পরীক্ষা করুনঃ নিজেই একটি টেস্ট অর্ডার দিন (Shopify-এর test mode ব্যবহার করে) দেখুন কার্ডে যোগ করা,চেক আউট এবং পেমেন্ট প্রক্রিয়া ঠিকমত কাজ করছে কিনা। 
  3. প্রোডাক্ট পেজের স্পিড চেক করুনঃ ছবির সাইজ অনেক বড় হলে পেজ লোড হতে দেরি হয় যার কারনে কাস্টমার বিরক্ত হতে পারেন। প্রয়োজনে ছবির সাইজ কমিয়ে ফেলুন এতে করে পেজ দ্রুত লোড নিবে। 
  4. নিয়মিত আপডেট করুনঃ ১স্টক শেষ হয়ে গেলে প্রোডাক্ট Sold Out বা Out of  Stock  দেখানো উচিত না হলে কাস্টমার হতাশ বা বিরক্ত বোধ করেন। Shopify-তে ইনভেন্টরি ট্র্যাকিং চালু রাখলে এটা স্বয়ংক্রিয়ভাবে  হয়।
প্রোডাক্ট পারফরম্যান্স পর্যবেক্ষণঃ
Shopify অ্যাডমিনের Analytics সেকশন থেকে আপনি দেখতে পাবেনঃ
  • কোন প্রোডাক্টটি সবচেয়ে বেশি দেখা হচ্ছে 
  • কোন প্রোডাক্ট থেকে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে 
  • কোন প্রোডাক্ট কার্ডে যোগ হচ্ছে কিন্তু কেনা হচ্ছে না

এই তথ্যগুলো ব্যবহার করে আপনি বুঝতে পারবেন কোন প্রোডাক্টের ছবি বা ডেসক্রিপশন উন্নত করা দরকার আর কোন প্রোডাক্টে হয়তো দাম একটু কমালে বিক্রি বাড়বে। 

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ নিয়ে শেষ কথা

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ যে কারো জন্যই শেখা সম্ভব শুধু একটু ধৈর্য আর মনোযোগ দরকার। এই আর্টিকেলে আমরা দেখেছি প্রোডাক্ট যোগ করার পুরো প্রক্রিয়াটি মোটামুটি কয়েকটি সহজভাবে ভাগ করা যায়ঃ সঠিক তথ্য প্রস্তুত করা, টাইটেল ও ডেসক্রিপশন লেখা, ছবি আপলোড করা, দাম ও ইনভেন্টরি সেট করা, ভেরিয়েন্ট যোগ করা, এসইও অপটিমাইজ করা এবং সর্বশেষে সেভ করা। 

প্রথমবার হয়তো একটু সময় লাগবে কিন্তু দ্বিতীয় বা তৃতীয়বার থেকে দেখবেন প্রতিটি প্রোডাক্ট যোগ করতে মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় লাগছে। Shopify-এর ইন্টারফেস ক্রমাগত উন্নত হচ্ছে এবং তারা নিজেরাও অনেক হেল্পফুল টিউটোরিয়াল সরবরাহ করে যেগুলো দেখেও অনেক কিছু শেখা সম্ভব। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো শুধু প্রোডাক্ট যোগ করলেই হবে না নিয়মিত আপডেট রাখতে হবে, কাস্টমারের ফিডব্যাক শুনতে হবে এবং প্রোডাক্ট পেজ ক্রমশ উন্নত করতে হবে। যে ব্যবসায়ীরা এটা করেন তাদের স্টোর দীর্ঘ মেয়াদে সফল হয় আশা করি এই গাইটটি আপনার কাজে লাগবে এবং আপনার Shopify স্টোর আরো সমৃদ্ধ হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফোব্লেন্ড বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url